Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: ২৫শে বৈশাখ—বাঙালির প্রাণের ঠাকুর, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন (Rabindra Jayanti)। প্রতি বছরের মতো এবারও শান্তিনিকেতনের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে এই দিনটি উদযাপিত হলো যথাযথ মর্যাদা ও উৎসবের আমেজে। ভোরবেলা বৈতালিকের সুরমূর্ছনায় শুরু হয় এদিনের অনুষ্ঠান। এরপর উপাসনা গৃহে বিশেষ প্রার্থনার মাধ্যমে কবিগুরুকে শ্রদ্ধা জানানো হয়।

মাধবী বিতানে অনুষ্ঠান (Rabindra Jayanti)
মূল সাংস্কৃতিক অনুষ্ঠানটি আয়োজিত হয়েছিল মাধবী বিতানে, যেখানে আশ্রমের ছোট ছোট পড়ুয়ারা গান এবং কবিতা আবৃত্তির মাধ্যমে এক মায়াবী পরিবেশ তৈরি করে (Rabindra Jayanti)। এবারের উদযাপনে বিশেষ আকর্ষণ ছিল রবীন্দ্র ভবনে অবস্থিত ‘পঞ্চবটী’র নবকলেবরে উদ্বোধন। আজ থেকে ঠিক ১০০ বছর আগে কবিগুরু স্বহস্তে এখানে পাঁচটি বৃক্ষ রোপণ করেছিলেন। এই শতবর্ষ পূর্তিতে জায়গাটিকে নতুনভাবে সাজিয়ে পুনরায় উন্মুক্ত করা হয়েছে।

আরও পড়ুন: Mamata Banerjee: প্রথমে পদত্যাগে নারাজ, এখনও সোশ্যাল মিডিয়ায় ‘মুখ্যমন্ত্রী’ মমতা!
উপাচার্যের কণ্ঠে রবির লেখা
বিশ্বভারতীর উপাচার্য এই দিনটির তাৎপর্য তুলে ধরে বলেন, শান্তিনিকেতন কেবল একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়, এটি এক পরম সাধনার স্থল। তিনি জানান, এর ঐতিহাসিক মূল্যকে অক্ষুণ্ণ রেখে পর্যটকদের জন্য দর্শনীয় স্থানগুলি আরও সুন্দরভাবে খুলে দেওয়া হবে। প্রজন্মের পর প্রজন্ম ধরে এই ঐতিহ্য এবং সাধনার ধারা যেন অব্যাহত থাকে, সেই সংকল্পই ঝরে পড়ল উপাচার্যের কণ্ঠে। শান্তিনিকেতনের লাল মাটি আজ যেন আবারও রবীন্দ্র-স্মৃতিতে সিক্ত হয়ে এক অনন্য রূপ লাভ করল।



