Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: ইরান-ইজরায়েল সংঘর্ষের জেরে নাজেহাল পারিপার্শ্বিক (No Vehicle Day) দেশগুলো। কোথাও জ্বলানি সংকট, কোথাও চড়চড়িয়ে বাড়ছে সোনার দাম। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কিছুদিন আগেই আবেদন করেছেন ওয়ার্ক ফ্রম হোমের, সোনার গয়না কেনা থেকে বিরত থাকার, জ্বালানি কম ব্যবহার করার। এর থেকেই স্পষ্ট যে জ্বালানি বাঁচাবার আবেদন জানাচ্ছেন প্রধানমন্ত্রী।
বড় পদক্ষেপ (No Vehicle Day)
বিশ্বজুড়ে জ্বালানি সঙ্কটের আবহে এবার বড় পদক্ষেপ (No Vehicle Day) নিল উত্তর প্রদেশ সরকার। ইরান-আমেরিকা সংঘাতের জেরে আন্তর্জাতিক বাজারে জ্বালানির জোগান ও দামে চাপ তৈরি হয়েছে। তার প্রভাব পড়েছে ভারতেও। এই পরিস্থিতিতে জ্বালানি সাশ্রয়ে দেশবাসীর উদ্দেশে একাধিক পরামর্শ দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ব্যক্তিগত গাড়ির ব্যবহার কমিয়ে গণপরিবহন, কার পুলিং এবং বৈদ্যুতিক যান ব্যবহারের উপর জোর দেন তিনি।
‘নো ভেহিকেল ডে’ (No Vehicle Day)
প্রধানমন্ত্রীর সেই বার্তার পরই উত্তর প্রদেশে চালু হল ‘নো ভেহিকেল ডে’ (No Vehicle Day)। যোগী আদিত্যনাথ সরকার ঘোষণা করেছে, সপ্তাহে নির্দিষ্ট একদিন মন্ত্রী, সাংসদ, বিধায়ক এবং অন্যান্য জনপ্রতিনিধিদের ব্যক্তিগত গাড়ি বা কনভয় ব্যবহার করা যাবে না। সেদিন তাঁদের গণপরিবহন ব্যবহার করতে হবে। পাশাপাশি সাইকেল চালানো ও একসঙ্গে গাড়ি ভাগ করে যাতায়াত করার উপরও জোর দেওয়া হয়েছে। তবে ইলেকট্রিক গাড়ির ক্ষেত্রে ছাড় রাখা হয়েছে।
জ্বালানি সাশ্রয়ের উদ্যোগ
শুধু তাই নয়, প্রশাসনিক ক্ষেত্রেও জ্বালানি সাশ্রয়ের উদ্যোগ নেওয়া হয়েছে। উত্তর প্রদেশ সরকারের সচিবালয় ও বিভিন্ন দফতরের অর্ধেক বৈঠক এবার থেকে অনলাইনে করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এতে যাতায়াত কমবে এবং জ্বালানি সাশ্রয় হবে বলেই মনে করছে প্রশাসন।
আরও পড়ুন: Chanabora Recipe: কথায় আছে চক্ষু ছানাবড়া, মিষ্টি বানাবেন কিভাবে?
এছাড়াও মুখ্যমন্ত্রীর নিজস্ব কনভয়ের গাড়ির সংখ্যা ৫০ শতাংশ কমানো হয়েছে। একই নির্দেশ দেওয়া হয়েছে অন্যান্য মন্ত্রী ও আমলাদের ক্ষেত্রেও। সূত্রের খবর, খুব শীঘ্রই অন্য বিজেপি শাসিত রাজ্যেও একই ধরনের পদক্ষেপ দেখা যেতে পারে।


