Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: আরসিবি-র কাছে হেরে কলকাতা এখন খাদের কিনারে, ছিটকে যাওয়া প্রায় নিশ্চিত (KKR)।
কলকাতার সামনে জটিল অঙ্ক (KKR)
বিরাট প্রতিরোধের সামনে পরাস্ত হতে হয়েছে কলকাতা নাইট রাইডার্সকে। এই বিরাটের ১০৫ রানের অপরাজিত ইনিংস বেঙ্গালুরুকে আরও একধাপ এগিয়ে দিল প্লে-অফে। দুই ম্যাচে শূন্যর পর অনবদ্য শতরান। তাঁর ইনিংসে ছিল ৩টি ছয় এবং ১১টি চার। ১২ ম্যাচের মধ্যে ৮টি ম্যাচে জয়। গুজরাটকে শীর্ষস্থান থেকে সরিয়ে সেই জায়গা দখল করল বেঙ্গালুরু। আর অন্যদিকে এই ম্যাচ হেরে কলকাতার প্লে-অফ একপ্রকার অনিশ্চিত (KKR)।
গুজরাট আর আরসিবি-র পয়েন্ট এক হলেও নেট রান রেটের দিক থেকে এগিয়ে থাকায় প্লে-অফের দৌড়ে অনেকটাই এগিয়ে রয়েছে আরসিবি। সাধারণত ১৬ পয়েন্ট থাকলে তার প্লে-অফ একপ্রকার নিশ্চিত হয়ে যায়। সেইদিক থেকে দেখলে এক বা দু নম্বর স্থান মোটামুটি নিশ্চিত বিরাটদের। আর কলকাতা এরপর বাকি তিন ম্যাচ জিতলেও পৌঁছাবে ১৫ পয়েন্টে।

কেকেআর ১১টি ম্যাচের মধ্যে ৬টি ম্যাচে হেরেছে। প্লে-অফের যে অল্প আশা ছিল সেটাও বেঙ্গালুরুর বিরুদ্ধে হেরে ধাক্কা খেয়েছে। কলকাতার সব আশা ভেঙে নিজেদের দলের জন্য প্লে-অফের টিকিট একাই ছিনিয়ে নেন কোহলি। ২১ রানের মধ্যে বিরাটের ক্যাচ ফেলে কলকাতা আর তার খেসারত তো দিতেই হল। খেসারত হিসেবে পুরো ম্যাচটাই মাঠে ছেড়ে এলেন রাহানেরা। সুতরাং যদি কলকাতা ১৫ পয়েন্টও পায় তাহলেও তাকিয়ে থাকতে হবে বাকিদের ম্যাচের ফলাফলের দিকে।
আরও পড়ুন: WB Cabinet Ministers: পালাবদলের পর ‘আমি নয়, আমরা’-শুভেন্দুর টিম গড়তে ধাপে ধাপে এগোচ্ছে বিজেপি
তিন এবং চার নম্বরে রয়েছে হায়দরাবাদ এবং পাঞ্জাব। দুই দলের পয়েন্ট যথাক্রমে ১৪ এবং ১৩। এবার পাঞ্জাবঃএবং হায়দরাবাদ যদি তাদের বাকি ম্যাচগুলি হারে তবে কলকাতার একটা জায়গা তৈরি হলেও হতে পারে। তবে সেক্ষত্রে আবার রাজস্থান, চেন্নাই এবং দিল্লির ম্যাচের দিকে নজর রাখতে হবে। বর্তমানে এই তিন ফ্র্যাঞ্চাইজির পয়েন্ট বেশি নাইটদের থেকে। ১১ ম্যাচে নাইটদের পয়েন্ট ৯ আর শেষ তিন ম্যাচ ঘরের মাঠে। তবে বেঙ্গালুরুর বিরুদ্ধে হেরে প্রায় ছিটকে যাওয়ার দোরগোড়ায় দাঁড়িয়ে কলকাতা। কলকাতার প্লে-অফের টিকিট পেতে এখন ঘটতে হবে অলৌকিক কোনও ঘটনা (KKR)।


