Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: রাজ্যের স্কুলগুলিতে প্রার্থনা সঙ্গীত নিয়ে বড় পরিবর্তনের (Vande Mataram) ইঙ্গিত দিল নতুন সরকার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বিধানসভায় ঘোষণা করেছেন, আগামী সোমবার থেকেই সমস্ত স্কুলে ‘বন্দে মাতরম’ প্রার্থনা সঙ্গীত হিসেবে গাওয়া বাধ্যতামূলক করা হবে। নবান্নে ফিরেই এই সংক্রান্ত নির্দেশিকা জারি করা হবে বলেও জানিয়েছেন তিনি।
কোনটি গাওয়া হবে আগে? (Vande Mataram)
এতদিন অধিকাংশ স্কুলে জাতীয় সঙ্গীত (Vande Mataram) ‘জনগণমন’-এর পাশাপাশি রাজ্য সঙ্গীত ‘বাংলার মাটি, বাংলার জল’ গাওয়া হত। কিছু স্কুলে আবার নিজস্ব প্রার্থনা সঙ্গীতও চালু ছিল। কিন্তু নতুন নির্দেশ ঘিরে এখন শিক্ষা মহলে শুরু হয়েছে নানা প্রশ্ন। জাতীয় সঙ্গীতের সঙ্গে কি এবার প্রতিদিন ‘বন্দে মাতরম’ও গাইতে হবে? যদি দু’টিই গাওয়া হয়, তবে কোনটি আগে এবং কোনটি পরে হবে, তা নিয়েও তৈরি হয়েছে বিভ্রান্তি।
চাওয়া হতে পারে রিপোর্ট (Vande Mataram)
মঙ্গলবার বিকাশ ভবন থেকে এই বিষয়ে নির্দেশিকা পাঠানো হয়েছে জেলার প্রশাসনিক আধিকারিকদের কাছে। ডিআই অফিস থেকেও বিভিন্ন স্কুলে ই-মেল ও হোয়াটসঅ্যাপের মাধ্যমে সেই বার্তা পৌঁছে দেওয়া হয়েছে। জানা গিয়েছে, স্কুল প্রার্থনায় রাষ্ট্রগান ‘বন্দে মাতরম’ গাওয়া হচ্ছে কি না, তার রিপোর্টও চাওয়া হতে পারে।
আরও পড়ুন: Maa Canteen: ৫ টাকায় পেট ভর্তি মাছ-ভাত, নয়া উদ্যোগ সরকারের
কেন এই উদ্যোগ?
শিক্ষকদের একাংশের মতে, জাতীয় সঙ্গীত, রাজ্য সঙ্গীত এবং নতুন প্রার্থনা সঙ্গীত- সব মিলিয়ে স্কুলগুলিকে নতুন নিয়ম মানতে প্রশাসনিক স্পষ্টতা প্রয়োজন। অন্যদিকে, সরকার মনে করছে দেশের সাংস্কৃতিক ও জাতীয় চেতনা আরও শক্তিশালী করতেই এই উদ্যোগ নেওয়া হচ্ছে।


