Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: শিলিগুড়ি, ঋষি চ্যাটার্জি: এবার অবৈধ নির্মাণের (Illegal Construction) বিষয়ে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি দিলেন দার্জিলিং-এর সাংসদ। তার মুখে উঠে এল, বুলডোজার নীতির কথা।
কী বললেন তিনি? (Illegal Construction)
“অবৈধ নির্মাণ ভেঙে ফেলার জন্য উত্তর প্রদেশ (Illegal Construction) থেকে প্রায় দুই ডজন বুলডোজারের অগ্রিম অর্ডার দিয়েছি”, শিলিগুড়িতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনই মন্তব্য করলেন দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা। তিনি জানান, উত্তরবঙ্গে বেআইনি নির্মাণ ও দখলদারির বিরুদ্ধে আগামী দিনে আরও কড়া পদক্ষেপ নেওয়া হবে। প্রশাসনিক নিয়ম না মেনে তৈরি হওয়া নির্মাণগুলির বিরুদ্ধে আইন মেনে ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও দাবি করেন তিনি।
আরও পড়ুন: TMC Leader Arrest: কর্মী খুনের ঘটনায় গ্রেফতার তৃণমূল সভাপতি
সাংসদের এই মন্তব্যকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। বিরোধীদের একাংশ এই মন্তব্যের সমালোচনা করলেও বিজেপির দাবি, সাধারণ মানুষের স্বার্থেই অবৈধ নির্মাণের বিরুদ্ধে অভিযান চালানো প্রয়োজন। তবে এখন দেখার কবে থেকে এই নিয়ম কার্যকর করা হয় রাজ্য সরকারের তরফ থেকে। অন্যদিকে বিরোধীদের পক্ষ থেকে দাবি করা হচ্ছে কোনও ধরনের অনিয়ম করা হয়নি তৃণমূল সরকারের পক্ষে থেকে। জানা যায় গ্রামীণ এলাকায় বিভিন্ন অবৈধ নির্মাণ এবং জমি দখলের ঘটনা রয়েছে বলে দাবি করছেন শাসক দল বিজেপি।


