Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: আজ কোন কোন স্টক ইন্ট্রা ডে-র জন্য নজর রাখবেন জেনে নিন (Stocks)।
নজরে এই কয়েকটি স্টক (Stocks)
এই সপ্তাহে পরপর ধাক্কা খাওয়ার পর কিছুটা ঘুরে দাঁড়িয়েছে ভারতের স্টক মার্কেট। বৃহস্পতিবার কিছুটা হলেও উত্থান দেখা গিয়েছে দালাল স্ট্রিটে। দুই বেঞ্চমার্ক ইনডেক্স বাড়ার পরেও চিন্তার ভাঁজ সরছে না লগ্নিকারীদের কপাল থেকে। ১৫ মে শুক্রবার চলতি সপ্তাহের শেষ ট্রেডিং সেশন। আজ নজর রাখবেন কোন কোন স্টকে জেনে নিন (Stocks)।
ADANIENT (Adani Enterprises Ltd)
এই সংস্থার শেয়ার দর বৃহস্পতিবার বৃদ্ধি হয়েছে ৮ শতাংশের বেশি। পশ্চিম এশিয়ার সঙ্কট পরিস্থিতি কিছুটা কাটার এবং হরমুজ প্রণালী নিয়ে কিছুটা আশার এল দেখা যাওয়ার কারণে এই উত্থান। এই দিনের ট্রেডিং সেশনে ইতিবাচক ফল দিতে পারে এই সংস্থার স্টক বলেই মনে করছেন বিশেষজ্ঞদের একাংশ। এই স্টক কিনতে পারেন ২৬৭৫ টাকায়। স্টপ লস: ২৫৯৮। টার্গেট: ২৭৪০
CIPLA (Cipla Ltd)
এই সংস্থার স্টকও নজর কেড়েছে বৃহস্পতিবার। এই স্টকেও বৃদ্ধি হয়েছে ৮ শতাংশের বেশি। চতুর্থ ত্রৈমাসিকে নেট প্রফিট মিস হওয়ার পরেও বেশ কিছুটা গতি দেখা গিয়েছে আর সেই কারণেই এই সংস্থার স্টক নিয়ে আশা প্রকাশ করছেন এক্সপার্টদের একাংশ। সংস্থার ব্যবসার আয়তন ভারতে বৃদ্ধি হয়েছে এবং এর পাশাপাশি উত্তর আমেরিকার ব্যবসার আয়েও বৃদ্ধিহয়েছে। আর এর জেরে লগ্নিকারীদের মধ্যে এই স্টক নিয়ে আশা দেখা গিয়েছে (Stocks)। এই স্টক কিনতে পারেন ১৪৩৫ টাকায়। স্টপ লস: ১৩৮৮। টার্গেট: ১৪৭৫

HINDALCO (Hindalco Industries Ltd)
এই সংস্থার স্টক রয়েছে সর্বকালীন হাই জোনে। ১৩ মে সর্বোচ্চ সীমাতে পৌঁছানোর পরেও গতি দেখা গিয়েছে এই সংস্থার স্টক নিয়ে। ২২ মে চতুর্থ ত্রৈমাসিকের রেজাল্ট প্রকাশের পর এই স্টক নতুন উচ্চতায় পৌঁছতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। এই সংস্থার স্টকের দাম ১০৯৫ টাকা। স্টপ লস: ১০৬৩। টার্গেট: ১১২০
আরও পড়ুন: TMC Leader Arrest: কর্মী খুনের ঘটনায় গ্রেফতার তৃণমূল সভাপতি
HDFCBANK (HDFC Bank Ltd)
এই বেসরকারি ব্যাঙ্কের উত্থান দেখা যাওয়ার পিছনে দুটি কারণ রয়েছে বলে মনে করছেন বিশ্লেষকদের একাংশ। একদিকে যেমন রয়েছে মার্কেট-ওয়াইড রিকভারি তেমন একটি খবর এসেছিল যে সরকার ভারতের বাজারে বিদেশী বন্ড লগ্নিকারীদের উপর কর কমাবে। এই দুই কারণে আশা জাগাচ্ছে এই সংস্থার স্টক (Stocks)। এই সংস্থার স্টকের দাম ৭৭৪ টাকা। স্টপ লস: ৭৫০। টার্গেট: ৭৯৬
(শেয়ার বাজারে বিনিয়োগ সংক্রান্ত কোনও মত আমাদের নেই, এই লেখাটা শুধু তথ্যের জন্য। শেয়ার বাজারে বিনিয়োগ একটি ঝুঁকিপূর্ণ বিষয়। এতে আর্থিক ক্ষতির সম্ভাবনা থাকে তাই বিনিয়োগ করার আগে মার্কেট সম্পর্কে ভাল করে জেনে নেওয়া দরকার। তাছাড়াও বিনিয়োগের আগে বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া বাঞ্ছনীয়।)


