Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: দিদিয়ের দেশঁর এটাই শেষ বিশ্বকাপ হতে চলেছে। ফলে তিনি কেমন স্কোয়াড নিয়ে বিশ্বকাপের রণে অবতীর্ণ হন সেই দিকেই তাকিয়ে ফুটবল বিশ্ব (France)।
স্কোয়াড ঘোষণা ফ্রান্সের (France)
১৯৯৮ সালের আগে ফ্রান্সের ফুটবল ছিল এক অদ্ভুত ব্যর্থতার বৃত্তে। বিশ্ব ফুটবলে নিজেদের জোরালো অবস্থান তৈরি করেও সাফল্যের আলো থেকে বঞ্চিত ছিল দেশ। ফুটবল শিল্পে পারদর্শী হয়েও চূড়ান্ত মুহূর্তে ম্যাচ হাতছাড়া হয়েছে বারবা। তার প্রভা এসে পড়ে ফুটবল সংস্কৃতির উপর। সেখান থেকে মানসিক চাপ। সেই চাপকে ইতিহাস ভাগ করবে তিনটি ট্রমায় (France)।
১৯৯৮ সালের বিশ্বকাপে শুধু জয় ফ্রান্সের লক্ষ্য ছিল না, তাদের মূল লক্ষ ছিল এই ব্যর্থতা থেকে মুক্তি। একটা খেতাব যা অতীতের সমস্ত ক্ষত ঢেকে দিতে পারে। সেই বিশ্বকাপ ফাইনালের পর ফরাসি সংবাদপত্রে বড় করে হেডলাইন লেখা হয়েছিল, ‘পুরো গ্রহটাই নীল, ফ্রান্সের নীল।’ সেই বুচর যেন ফুটবলে ফরাসি বিপ্লব আবার নতুন জোয়ার আনে। ব্রাজিলের মোট্ দেশকে ৩-০ গোলে হারিয়ে ফ্রান্স নতুন করে ইতিহাস লেখে।
আসন্ন ফুটবল বিশ্বকাপকে ঘিরে বাড়ছে উন্মাদনার পারদ। সবার নজর এবার কোন দেশ কেমন স্কোয়াড সাজায় সেই দিকে। এর মধ্যেই ফুটবল বিশ্বকাপের জন্য ২৬ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করল ফ্রান্স। বিশ্বকাপের অন্যতম ফেভারিট দল হিসেবে বিশ্বকাপ যাত্রা শুরু করবে ফ্রান্স। তবে এবার দিদিয়ের দেঁশর দলে রয়েছে বড় চমক। এইবারের দলে বড় চমক রিয়াল মাদ্রিদ মিডফিল্ডার এদুয়ার্দো কামাভিঙ্গা স্কোয়াডে নেই (France)।

গত বারের রানার্স আপ অন্যতম শক্তি নিয়েই বিশ্বকাপের রণমঞ্চে অবতীর্ণ হচ্ছে। দলে রয়েছেন কিলিয়ান এমবাপে, ওউসমান দেম্বেলে, মাইকেল ওলিসে, অরেলিয়েন চুয়ামেনি, এন’গোলো কন্তে, উইলিয়াম সালিবা ও থিও হার্নান্দেজ।
২০২২ বিশ্বকাপে ফ্রান্সের সদস্য ছিলেন কামাভিঙ্গা। আর্জেন্টিনার বিপক্ষে ফাইনাল ম্যাচেও বদলি হিসেবে নেমেছিলেন তিনি। তবে এবার তাঁর স্কোয়াডে জায়গা না হওয়ায় সবাই একটু অবাক হয়েছনে। তবে তাঁর বাদ পড়ার কারণ ব্যাখ্যা করে জানিয়েছেন দেশঁ। তিনি বলেন, ‘এটা ওর জন্য কঠিন মরশুম ছিল। কম খেলেছে এবং চোটেও ভুগেছে। খুব অল্প বয়সে আমাদের দলে এসেছিল, এখনও সে তরুণ খেলোয়াড়।’

তিনি আরও বলেন, ‘আমাকে দলগঠনে ভারসাম্য রাখতে হয়েছে। রক্ষণ, মাঝমাঠ ও আক্রমণভাগের মধ্যে ভারসাম্য বজায় রাখতে হয়েছে। আমি বুঝতে পারছি আজ রাতে সে কতটা হতাশ (France)।’
এই বছর ফ্রান্স তাদের আক্রমণ আরও বাড়িয়ে নামতে চলেছে বিশ্বকাপে। অধিনায়ক এমবাপের সঙ্গে আছেন ওউসমান দেম্বেলে। তিনি ব্যালন ডি’অরও জিতেছেন। এছাড়াও দলে দেজিরে দুয়ে, মাইকেল ওলিসে, রায়ান চেরকি ও ম্যাগনেস আকালিউশের মত তরুণ প্রতিভারাও রয়েছেন স্কোয়াডে।
এই বিশ্বকাপই শেষ বিশ্বকাপ হতে চলেছে দেশঁর। ২০১২ সালে দায়িত্ব নেওয়ার পর ২০১৮ সালে বিশ্বকাপ যেতে ফ্রান্স। ২০২২ সালেও তাঁর দল ফাইনালে ওঠে। তবে ই বিশ্বকাপের পর তাঁর উত্তরসূরি হতে পারেন কিংবদন্তি ফুটবলার জিনেদিন জিদান।
আরও পড়ুন: Petrol Pump: প্রধানমন্ত্রীর জ্বালানি বাঁচাবার আর্জি, রবিবার বন্ধ পেট্রোল পাম্প?
বিশ্বকাপের জন্য ফ্রান্স দল
গোলকিপার: মাইক মাইনিয়ঁ, ব্রিস সাম্বা, রবিন রিসার।
মিডফিল্ডার: এনগোলো কন্তে, মানু কোনো, আদ্রিয়াঁ রাবিও, অরেলিয়াঁ চুয়ামেনি ও ওয়ারেন জায়ারে-এমেরি।
ডিফেন্ডার: লুকা দিনিয়ে, মালো গুস্তো, লুকাস হার্নান্দেজ, ইব্রাহিমা কোনাতে, থিও হার্নান্দেজ, হুলেস কুন্দে, ম্যাক্সাঁস লাক্রোয়া, উইলিয়াম সালিবা ও দায়োত উপামেকানো।
আক্রমণ: ম্যাগনেস আকালিউশ, রায়ান শেরকি, ওউসমান দেম্বেলে, দেজিরে দুয়ে, জ্যঁ-ফিলিপ মাতেতা, ব্র্যাডলি বারকোলা, কিলিয়ান এমবাপে, মাইকেল ওলিসে ও মার্কোস থুরাম (France)।


