Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: রাজ্যে নতুন সরকার ক্ষমতায় আসার পরপরই ভারত-বাংলাদেশ সীমান্তে তারকাঁটার বেড়া নির্মাণে জোর তৎপরতা শুরু হয়েছে (Border Security)। সরকারের ঘোষণামতো ৪৫ দিনের মধ্যে বিএসএফ-এর হাতে জমি তুলে দেওয়ার লক্ষ্যকে সামনে রেখে শুক্রবার মালদার হবিবপুর ব্লকের বিভিন্ন সীমান্ত এলাকায় শুরু হল জমি অধিগ্রহণের প্রক্রিয়া।

জমি অধিগ্রহণের কাজ (Border Security)
মালদা জেলা প্রশাসনের নির্দেশে এদিন সকাল থেকেই হবিবপুর ব্লক ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের আধিকারিকরা সীমান্তবর্তী কৃষকদের কাছ থেকে জমি অধিগ্রহণের কাজ শুরু করেন। জাজইল অঞ্চলের ভবানীপুর, ভাবুক, আগ্রা, ইটাঘাটি, কোটালপুর-সহ একাধিক এলাকায় চলে এই প্রক্রিয়া।
স্বেচ্ছায় জমি দিতে এগিয়ে আসেন Border Security
প্রতিটি এলাকাতেই সীমান্ত এলাকার কৃষকরা স্বেচ্ছায় জমি দিতে এগিয়ে আসেন। সরকারি ন্যায্যমূল্যের বিনিময়ে জমি তুলে দেওয়ার অঙ্গীকারপত্রে স্বাক্ষরও করেন তারা। কৃষকদের দাবি, দীর্ঘদিন ধরেই সীমান্তে তারকাঁটার বেড়া নির্মাণের দাবি জানিয়ে আসছিলেন তারা। কারণ, সীমান্তে বেড়া না থাকায় বাংলাদেশি দুষ্কৃতীরা প্রায়ই ভারতীয় ভূখণ্ডে ঢুকে ফসল কেটে নিয়ে যেত এবং গবাদি পশু চুরি করে পাচার করত বলে অভিযোগ।

আরও পড়ুন: NEET Re exam Date: বাতিল নিটের নতুন তারিখ ঘোষণা হল
খুশি স্থানীয় কৃষকরা
তাই সীমান্ত সুরক্ষার স্বার্থে বর্তমান সরকারের এই উদ্যোগে খুশি স্থানীয় কৃষকরা। তাদের বক্তব্য, দেশের নিরাপত্তা ও নিজেদের স্বার্থেই তারা প্রশাসনের হাতে জমি তুলে দিচ্ছেন। এই বিষয়ে হবিবপুর ব্লক ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের আধিকারিক স্বপন তরফদার জানান, সীমান্তে তারকাঁটার বেড়া নির্মাণের জন্য সরকার যে সিদ্ধান্ত নিয়েছে, তা বাস্তবায়নের লক্ষ্যেই জমি অধিগ্রহণের কাজ শুরু হয়েছে। কৃষকরা স্বেচ্ছায় জমি দিচ্ছেন বলেই দ্রুত কাজ সম্পন্ন করা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।



