Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: এসএসকেএম কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari)। নির্দিষ্ট কিছু নির্দেশ দিয়েছেন তিনি।
বৈঠকের পর কী কী নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী? (CM Suvendu Adhikari)
রোগী কল্যাণ সমিতিতে পলিটিকাল লোক রাখা চলবে না। (CM Suvendu Adhikari)
বৈধ আইডি কার্ড দিতে হবে ৩১ মে’র মধ্যে। সেই কার্ড দেখিয়ে হাসপাতালে ঢুকতে হবে। ডাক্তার ও স্টাফেদের জন্য আলাদা কার্ড থাকবে। হাসপাতালে শয্যা সংখ্যা বাড়াতে হবে। এস এস কে এম এ আগে সেই শয্যা সংখ্যা বাড়াতে হবে। দালাল রাজ বন্ধ করার নির্দেশ। অ্যাম্বুলেন্স চক্র ভাঙতে হবে। অ্যাম্বুলেন্সকে জিপিএস লাগাতে হবে। ট্র্যাকিং হবে সব অ্যাম্বুলেন্স। কেন্দ্রীয় হসপিটালের বেড নিয়ে রাজ্য সরকারের সঙ্গে চুক্তি হবে। প্রাইভেট মেডিকেল কলেজের ফাঁকা বেড সরকারি হাসপাতালে ব্যবহৃত হবে।
আরও পড়ুন: Nachos Recipe: ভর সন্ধ্যায় মুচমুচে নাচোস, বানিয়ে ফেলুন খুব সহজে!
রিয়েল টাইম ট্র্যাকিং হবে। রোগী কল্যাণ সমিতি চালু রাখতে হবে। পলিটিকাল লোক রাখা চলবে না। হেলথ রিক্রুটমেন্ট বোর্ডে চিকিৎসার সঙ্গে যুক্ত না এমন লোক রাখবেন না। অবৈধ স্ট্রাকচার থাকলে হসপিটাল ভাঙতে হবে হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের পুনর্গঠন করতে হবে।


