Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: কেরল থেকে দিল্লিগামী হজরত নিজামউদ্দিন (Fire At Rajdhani Express) এক্সপ্রেসে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্ক ছড়াল যাত্রীদের মধ্যে। রবিবার ভোরে কোটা রেল ডিভিশনের অন্তর্গত লুনি ও আলট স্টেশনের মাঝামাঝি এলাকায় ট্রেনের একটি এসি কামরায় আগুন লাগে। মুহূর্তের মধ্যে সেই আগুন পাশের আরও একটি কামরায় ছড়িয়ে পড়ে। পরিস্থিতি দ্রুত ভয়াবহ আকার নিলেও রেলকর্মীদের তৎপরতায় বড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।
রেল সূত্রে জানা গিয়েছে (Fire At Rajdhani Express)
রেল সূত্রে জানা গিয়েছে, প্রথমে বি-১ কোচ থেকে ধোঁয়া (Fire At Rajdhani Express) বের হতে দেখেন ট্রেনের গার্ড। সঙ্গে সঙ্গে লোকো পাইলটকে সতর্ক করা হয়। এরপর ট্রেন থামিয়ে দ্রুত যাত্রীদের নামিয়ে আনা শুরু হয়। আগুন লাগা কামরায় তখন প্রায় ৬৮ জন যাত্রী ছিলেন। তাঁদের নিরাপদে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ।

স্থানীয় সূত্রে খবর (Fire At Rajdhani Express)
ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় দমকল বাহিনী। দীর্ঘ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তবে ততক্ষণে দুটি কামরাই প্রায় সম্পূর্ণ পুড়ে গিয়েছে বলে স্থানীয় সূত্রে খবর। আগুন যাতে অন্য কামরায় না ছড়ায়, তার জন্য ক্ষতিগ্রস্ত বগিগুলি ট্রেন থেকে আলাদা করে দেওয়া হয়।
আরও পড়ুন: Hooghly: সরকারি জমিতে এসি-সহ কুকুরের ঘর! বিলাসিতা ফাঁস করলেন বিজেপি বিধায়ক
রেল কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রীদের অন্য কামরায় স্থানান্তর করা হয়েছে এবং অতিরিক্ত কোচ জুড়ে তাঁদের গন্তব্যের উদ্দেশে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। আগুন লাগার প্রকৃত কারণ এখনও স্পষ্ট নয়। প্রাথমিক তদন্তে শর্ট সার্কিটের সম্ভাবনার কথা মনে করা হচ্ছে।
সময়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে না এলে বড়সড় প্রাণহানির আশঙ্কা ছিল বলেই মনে করছেন প্রত্যক্ষদর্শীরা।


