Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: সোশ্যাল মিডিয়ার দুনিয়ায় তিনি পরিচিত ‘লাফটারসেন’ (Laughtersane at Cannes) নামেই। কখনও হাসির ভিডিও, কখনও আবেগঘন গল্প- নিজের অভিনব কনটেন্টের মাধ্যমে আলাদা জায়গা তৈরি করেছেন নিরঞ্জন মণ্ডল। আলু-ফুলকপির গল্প হোক বা ‘মিষ্টি বাপী’ সিরিজ, তাঁর ভিডিও বহু মানুষের মন ছুঁয়ে গিয়েছে। এবার সেই জনপ্রিয় বাঙালি কনটেন্ট ক্রিয়েটার পৌঁছে গেলেন বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ মঞ্চ ক্যানস ফিল্ম ফেস্টিভেলে।
শিকড়ের টান (Laughtersane at Cannes)
কান চলচ্চিত্র উৎসবের রেড কার্পেটে হাঁটার সুযোগ পেয়েও নিজের শিকড় ভুললেন না নিরঞ্জন। ঝলমলে আন্তর্জাতিক ফ্যাশনের ভিড়ে তিনি বেছে নিলেন একেবারে খাঁটি বাঙালি সাজ। সাদা ধুতি-পাঞ্জাবির সঙ্গে কালো কোট, চোখে পুরনো দিনের ফ্রেমের চশমা আর হাতে সাবেকি ঘড়ি-এই লুকেই নজর কাড়লেন সকলের। বিদেশি সংবাদমাধ্যমের ক্যামেরাও ঘুরে গেল তাঁর দিকে।

আরও পড়ুন: Kolkata Metro Rail: একদিনের জন্য আংশিক বন্ধ মেট্রো পরিষেবা!
রেড কার্পেটে হাঁটার সময় কিছুটা নার্ভাস হলেও আত্মবিশ্বাস ছিল চোখেমুখে। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি জানান, বাংলা সংস্কৃতি ও ঐতিহ্যকে বিশ্বদরবারে তুলে ধরতেই এই বিশেষ পোশাক বেছে নিয়েছেন। তাঁর সাজের প্রতিটি উপাদানের পিছনেও ছিল আবেগ ও স্মৃতির ছোঁয়া।


