Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: রবিবার ব্লু লাইনের শহিদ (Kolkata Metro Rail) ক্ষুদিরাম এবং মহানায়ক উত্তম কুমার মেট্রো স্টেশনের মধ্যে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ থাকবে।
কেন বন্ধ পরিষেবা? (Kolkata Metro Rail)
কবি সুভাষ স্টেশনে সংস্কার ও পুর্নবাসনের কাজ (Kolkata Metro Rail) চলাকালীন শহিদ ক্ষুদিরাম স্টেশনে ‘রেক রিভার্সাল’ (ট্রেন ঘোরানো)-এর সুবিধার জন্য এই ট্রাফিক ব্লকের সিদ্ধান্ত নিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। এর ফলে ওই দুটি স্টেশনের মধ্যে কোনো মেট্রো চলাচল করবে না। তবে যাত্রীদের সুবিধার্থে দক্ষিণেশ্বর থেকে মহানায়ক উত্তম কুমার স্টেশন পর্যন্ত পরিষেবা স্বাভাবিক থাকবে।
আরও পড়ুন: Howrah Station: হাওড়া স্টেশন চত্বরে উচ্ছেদ অভিযান, রাতভর চলল বুলডোজার
মেট্রো রেলের পক্ষ থেকে জানানো হয়েছে যে:
রবিবার শুধুমাত্র শহিদ ক্ষুদিরাম ও মহানায়ক উত্তম কুমারের মধ্যে পরিষেবা বন্ধ থাকবে।
আগামী ১৮ মে ২০২৬ সোমবার থেকে পুনরায় দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত পুরো ব্লু লাইনেই স্বাভাবিক পরিষেবা শুরু হবে।
এই সাময়িক অসুবিধার জন্য মেট্রো কর্তৃপক্ষ যাত্রীদের কাছে আন্তরিকভাবে দুঃখপ্রকাশ করেছে।


