Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে বলেছিলেন (Anubrata Mondal), বিজেপি যদি ২০০-র বেশি আসন পায় তাহলে তিনি মাথার অর্ধেক চুল ও গোঁফ কামিয়ে গোটা বোলপুর ঘুরবেন। নির্বাচনের ফল প্রকাশের পর বিজেপি ২০০-র বেশি আসন নিয়ে রাজ্যে ক্ষমতায় এলেও এরপর আর প্রকাশ্যে দেখা যায়নি অনুব্রত মণ্ডলকে।

এক অভিনব প্রতিবাদ (Anubrata Mondal)
এই পরিস্থিতির মধ্যেই বোলপুর স্টেশন এলাকায় এক অভিনব প্রতিবাদ ও কৌতুকমিশ্রিত প্রচার নজরে পড়েছে। নির্বাচনের ফল প্রকাশের পর বিজেপি ২০০-র বেশি আসন নিয়ে রাজ্যে ক্ষমতায় এলেও এরপর আর প্রকাশ্যে দেখা যায়নি অনুব্রত মণ্ডলকে। স্টেশনের এক টোটো চালক সুকেশ চক্রবর্তী অনুব্রত মণ্ডলের সেই পুরনো মন্তব্যের ছবি ও বক্তব্য পোস্টার আকারে ছাপিয়ে নিজের টোটোতে লাগিয়ে শহর ঘুরে বেড়াচ্ছেন।
আরও পড়ুন: Derby 2026: আইএসএল ভাগ্য নির্ধারণের ডার্বি! উন্মাদনায় ফুটছে বাংলা`

টোটো চালকের দাবি (Anubrata Mondal)
“সাংবাদিকদের সামনে উনি কথা দিয়েছিলেন। মানুষ এখন সেই কথার বাস্তব রূপ দেখতে চাইছে। তাই আমি এই উদ্যোগ নিয়েছি।” ঘটনাটি ঘিরে বোলপুর এলাকায় রাজনৈতিক মহলে শুরু হয়েছে নতুন চর্চা। কেউ এটিকে রাজনৈতিক ব্যঙ্গ হিসেবে দেখছেন, আবার কেউ বলছেন সাধারণ মানুষের ক্ষোভ ও প্রতিক্রিয়ারই বহিঃপ্রকাশ এই টোটো প্রচার।



