Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: দলের তরফে চিঠি দিয়ে বিধানসভার সচিবালয়কে জানিয়ে দেওয়া হয়েছে তৃণমূলের তরফে শোভনদেব চট্টোপাধ্যায় বিরোধী দলনেতার হিসাবে দায়িত্ব সামলাবেন(Sovondev LOP)।
বিরোধী দলনেতা স্বীকৃতি মেলেনি (Sovondev LOP)
শোভনদেব চট্টোপাধ্যায়ের অভিযোগ, তাঁকে সেই স্বীকৃতি এখনও দেয়নি বিধানসভা। কারণ হিসেবে অভিযোগ, তৃণমূলের ৮০ জন বিধায়কের সই করা দলের রেজোলিউশন চাইছেন স্পিকার।
‘চিঠির পর রেজোলিউশনের প্রয়োজন নেই’
শোভন দেব চট্টোপাধ্যায়ের দাবি, চিঠি দেওয়ার পর রেজোলিউশন দেওয়ার প্রয়োজন হয় না। সেটা দলের পার্সোনাল প্রপার্টি। এই রেজোলিউশন জমা না দেওয়ায় শোভনদেবকে বিরোধী দলনেতার স্বীকৃতি এখনও দেওয়া হয়নি বলে দাবি।
আরও পড়ুন: Park Circus CM: পার্ক সার্কাসে দাঁড়িয়ে তাণ্ডবকারীদের হুঁশিয়ারি, পুলিশকে ফ্রিহ্যান্ড মুখ্যমন্ত্রীর
আরটিআই করলেন শোভনদেব (Sovondev LOP)
শোভন দেব চট্টোপাধ্যায় আরটিআই করে জানতে চেয়েছেন এর আগের তিনবার বিরোধী দলনেতা কিভাবে স্বীকৃতি পেয়েছিলেন? একই সঙ্গে তিনি স্পিকারকে চিঠিও দিতে চলেছেন।



