Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: ব্রাজিলের পর আসন্ন FIFA বিশ্বকাপের জন্য চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করল পর্তুগাল (Cristiano Ronaldo)।
স্কোয়াড ঘোষণা পর্তুগালের (Cristiano Ronaldo)
ফিফা বিশ্বকাপ শুরু হতে আর মাত্র হাতে গোনা কয়েকদিন বাকি। এই মুহূর্তে সেই বিশ্বকাপ নিয়ে সমর্থকরা উত্তেজিত। আর সেই আবহেই একে একে করে নিজেদের স্কোয়াড ঘোষণা করছে প্রতিটা অংশগ্রহণকারী দেশ। সেই স্কোয়াড সামনে আসার পর থেকেই উন্মাদনার পারদ আরও চড়ছে (Cristiano Ronaldo)।
বর্তমান ফুটবলে সবথেকে বেশি যে দুজনকে নিয়ে চর্চা হয় তাঁদের মধ্যে অন্যতম হলেন ক্রিস্তিয়ানো রোনাল্ডো। ৪১ বছর বয়সেও তিনি বিশ্ব মঞ্চে একের পর এক কীর্তি নির্মাণ করছেন এবং নিজের দক্ষতার পরিচয় দিয়ে যাচ্ছেন। তাঁর ফিটনেস অন্যতম চর্চিত বিষয়। ফুটবলে রোনাল্ডো আর ক্রিকেটে বিরাট কোহলি, এই দুইজনের ফিটনেস এখনও বহু তারকার কাছে ঈর্ষণীয়। তবে এই মুহূর্তে রোনাল্ডোর পাখির চোখ ফুটবল বিশ্বকাপ। যা তাঁর কাছে এখনও অধরা সেই অধরা খেতাব এবার স্পর্শ করার জন্য নিজের সবটা যে উজাড় করে দিতে প্রস্তুত তিনি সেটা আর বলার অপেক্ষা রাখে না।

সোমবার লুকা মদরিচকে স্কোয়াডে রেখে দল ঘোষণা করেছে ক্রোরেশিয়া। এবার সেই একই পথের পথিক হল পর্তুগাল। ৪১ বছরের এই তারকার উপরই ভরসা রাখছে পর্তুগাল। এই মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে সামনে রেখেই বিশ্বকাপ জয়ের জন্য মাঠে নামবে পর্তুগাল। এই নিয়ে সিআর ৭ ষষ্ঠ বিশ্বকাপের মঞ্চে অংশ নেবেন (Cristiano Ronaldo)।

এই নজির গড়তে চলেছেন তিনি। এর আগে কোনও তারকা ছয় বার বিশ্বকাপ খেলেননি। তবে এই তালিকায় আরও দুইজনের নাম উঠতে চলেছে একজন হলেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী দলের অধিনায়ক লিয়োনেল মেসি এবং অন্যজন মেক্সিকোর গোলরক্ষক গুইলেরমো ওচোয়া।
আরও পড়ুন: Stock Market: দ্বিতীয় ট্রেডিং সেশনে শুরুটা ভাল করেও ধাক্কা খেল মার্কেট
পাঁচ বারের বালঁ দ্যর জয়ী রোনাল্ডো বিশ্বমঞ্চ মাতিয়ে আসছেন ২০০২ সল্ থেকে। তিনি ছাড়া সেই ২৬ দলের বিশ্বকাপের স্কোয়াডে রয়েছেন প্রায় সব তারকা ফুটবলারই। রয়েছেন ব্রুনো ফের্নান্দেস, জোয়াও নেভেস, বের্নার্দো সিলভারা।
বিশ্বকাপের জন্য পর্তুগাল স্কোয়াড
গোলরক্ষক: দিয়োগো কোস্তা, জোসে সা, রুই সিলভা, রিকার্ডো ভেলহো।
ডিফেন্ডার: দিয়োগো দালোত, ম্যাথিউস নুনেস, নেলসন সেমেদো, জোয়াও ক্যানসেলো, নুনো মেন্দেস, গন্সালো ইনাকিয়ো, রেনাতো ভেইগা, রুবেন দিয়াস, টোমাস আরাজুয়ো।
মিডফিল্ডার: রুবেন নেভেস, জোয়াও নেভেস, ভিতিনহা, ব্রুনো ফের্নান্দেস, বের্নার্দো সিলভা, জোয়াও ফেলিক্স, ফ্রান্সিসকো ত্রিনকাও, ফ্রান্সিসকো কনসেইসায়ো, স্যামু কোস্তা।
স্ট্রাইকার: পেদ্রো নেতো, রাফায়েল লিয়াও, গন্সালো গুয়েদেস, গন্সালো রামোস , ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)।


