Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বর্তমানে পাঁচ দেশের সফরের শেষ ধাপে ইতালিতে রয়েছেন। মঙ্গলবার (১৯ মে) রোমে পৌঁছানোর পর তাঁকে স্বাগত জানান ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। কলোসিয়ামের সামনে মোদির সঙ্গে একটি সেলফি পোস্ট করে মেলোনি লেখেন, “Welcome to Rome, my friend!” আর সেই পোস্ট মুহূর্তেই ভাইরাল হয়ে যায়(Modi Meloni)।
সোশ্যাল মিডিয়ায় ‘মেলোডি’ ট্রেন্ড (Modi Meloni)
সোশ্যাল মিডিয়ায় বহুদিন ধরেই ‘মেলোডি’ ট্রেন্ড জনপ্রিয়। ‘Meloni’ এবং ‘Modi’ এই দুই নাম মিলিয়েই তৈরি হয়েছে ‘Melodi। প্রতিবার দেখা হলে দুই নেতা সেলফি বা ভিডিও পোস্ট করেন, যা নিয়ে শুরু হয় মিমের বন্যা।
ছবি শেয়ার করেন মোদি
রোম সফরে কলোসিয়াম ঘুরে দেখেন মোদি ও মেলোনি। পাশাপাশি গাড়িতে বসা দুই নেতার একটি ছবিও শেয়ার করেন মোদি। তিনি জানান, ভারত-ইতালি সম্পর্ক আরও শক্তিশালী করতে নানা বিষয়ে আলোচনা হয়েছে।
জনপ্রিয় ভারতীয় টফি উপহার
‘মেলোডি’ ট্রেন্ডকে আরও মজাদার করে তুলতে মোদি মেলোনিকে উপহার দেন জনপ্রিয় ভারতীয় টফি ‘Parle Melody’। সেই মুহূর্তের ভিডিও ইনস্টাগ্রামে পোস্ট করেন মেলোনি, যেখানে দু’জনকে হাসতে দেখা যায়।
এর আগে মোদি-মেলোনির ছবি ভাইরাল (Modi Meloni)
এর আগেও G7 সম্মেলন ও COP28 জলবায়ু সম্মেলনে মোদি-মেলোনির ছবি ভাইরাল হয়েছিল। ২০২৪ সালের G7 সম্মেলনে মেলোনি একটি ভিডিও পোস্ট করে বলেছিলেন, “Hello from the Melodi team!” যা কোটি মানুষের নজর কাড়ে।
আরও পড়ুন: Park Circus Incident: পার্ক সার্কাসে পুনর্নির্মাণ, গ্রেফতার মূল অভিযুক্ত :মোট ধৃত বেড়ে ৫০
সুদৃঢ় কূটনৈতিক সম্পর্ক (Modi Meloni)
শুধু বন্ধুত্ব নয়, কূটনৈতিক সম্পর্কেও এগোচ্ছে ভারত ও ইতালি। বর্তমানে দুই দেশ তাদের সম্পর্ককে “Special Strategic Partnership”-এ উন্নীত করার পরিকল্পনা করছে। বাণিজ্য, সংযোগ ও IMEC করিডর নিয়েও জোর আলোচনা চলছে। ২০২৩-২৪ অর্থবর্ষে ভারত-ইতালি দ্বিপাক্ষিক বাণিজ্য পৌঁছেছে ১৪.৫৬ বিলিয়ন ডলারে। ইতালি এখন ইউরোপীয় ইউনিয়নে ভারতের চতুর্থ বৃহত্তম বাণিজ্য অংশীদার।



