Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: স্ত্রী ও ৩ সন্তানকে লোহার রড দিয়ে পিটিয়ে খুন করলো স্বামী, গ্রেপ্তার স্বামী ভিন রাজ্যে গিয়ে মাত্র ২০ দিনের মাথায় বিহারের দ্বারভাঙায় ঘটে গেল মর্মান্তিক ঘটনা। পারিবারিক বিবাদের জেরে নিজের স্ত্রী ও তিন শিশুকে লোহার রড দিয়ে পিটিয়ে নৃশংসভাবে খুন (Bihar)।
কোথায় হয়েছে?
করণদিঘী থানার মহেশপুর দাসপাড়া গ্ৰামে শোকের ছায়া একটি পরিবারের চার জনের মর্মান্তিক মৃত্যু, মা সহ ৩ সন্তানের মৃত্যু। ঘটনাটি ঘটেছে বিহারের দারভাঙ্গা চন্দনপট্টি এলাকায় একটি প্রোল্টি ফার্মে ঘটে এই মর্মান্তিক ঘটনা, পরিবার সূত্রে জানা যায়, পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন ভোট দিয়ে ৩ সন্তান সহ স্বামী ও স্ত্রী ২০ দিন হয়েছিলো , বিহারের দারভাঙ্গা চন্দনপট্টি প্রোলটি ফার্মে কাজে যায়, বেশ কয়েকদিন কাজ ঠিক ঠাক করে পরিবারটি, মঙ্গলবার সকালে স্বামী ও স্ত্রী মধ্যে গন্ডগোল হয়, এরপরেই স্বামী বিলাতু দাস লোহার রড সহ ধারালো অস্ত্র দিয়ে স্ত্রী সহ তিন সন্তান কে বেধড়ক মারধর করে, ঘটনাস্থলেই দুই সন্তানের মৃত্যু হয় (Bihar)।
ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ
ঘটনার খবর জানাজানি হতেই ঘটনাস্থলে পৌঁছায় বিহারের দারভাঙ্গা থানার পুলিশ বাহিনী, মৃত দুই সন্তান সহ স্ত্রী ও এক সন্তান কে তড়িঘড়ি হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে গেলেও, হাসপাতালে মৃত্যু হয় , ঘটনায় মা সহ তিন সন্তানের মৃত্যু হয় , বিহারের দারভাঙ্গা থানার পুলিশ, ঘটনার তদন্ত শুরু করেছে, মঙ্গলবার ৪ জনের মৃতদেহ ময়নাতদন্তের পরেই পরিবারের সদস্যদের হাতে তুলে দেয় বিহার পুলিশ প্রশাসন, বুধবার করণদিঘী থানার রসাখোয়া মহেশপুর দাসপাড়া মা সহ ৩ সন্তানের নিথর দেহ গ্ৰামে পোঁছাতেই শোকস্তব্ধ গোটা এলাকা।

আরও পড়ুন: Virat Kohli: নেতৃত্ব ছাড়া নিয়ে ভাঙল বিরাট নীরবতা
পরিবারের হাতেই খুন!
অভিযুক্ত স্বামী বিলাতু দাস বিহার পুলিশের হেফাজতে রয়েছে। করণদিঘী থানার মহেশপুর দাসপাড়া গ্ৰামে এক সঙ্গে মা সহ ৩ সন্তানের শশ্মানে সৎকাজ করলো গ্ৰাম বাসীরা (Bihar)।


