Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: পার্ক সার্কাস-কাণ্ডে জিরো টলারেন্সের বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তারপরই, পার্ক সার্কাসের গোলমালের তদন্তে অভিযুক্তদের দিয়ে ঘটনার পুনর্নির্মাণ করল কলকাতা পুলিশ। গ্রেফতার হল মূল অভিযুক্ত(Park Circus Incident)।
পুলিশের উপরে ইটবৃষ্টি (Park Circus Incident)
গত রবিবার তপসিয়ায় বুলডোজার ব্যবহারের প্রতিবাদ জানাতে গিয়ে পুলিশের উপরে ইটবৃষ্টি করেন হামলাকারীরা। তার জেরে ওই এলাকায় আইনশৃঙ্খলার অবনতি হয়। সংঘর্ষে কয়েকজন পুলিশকর্মী এবং CRPF-এর দুই জওয়ান আহত হন।
পুলিশকে ফ্রি হ্যান্ড
ঘটনার পরেই সোমবার কলকাতার ডিসি অফিসে আক্রান্ত আধিকারিকদের সঙ্গে দেখা করতে যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সমাজবিরোধীদের কড়া বার্তা দিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পুলিশকে ফ্রি হ্যান্ড করে দেন। আর সেই ঘটনা পূর্বপরিকল্পিত বলে মনে করছেন তদন্তকারী অফিসারেরা।
পার্ক সার্কাসে পুনর্নির্মাণ
ধৃতদের মধ্যে চার-পাঁচজনকে ঘটনাস্থলে নিয়ে যাওয়া হয়। এর পরে তাদের পার্ক সার্কাস এলাকার বিভিন্ন রাস্তায় ঘুরিয়ে জানতে চাওয়া হয়, কোথা থেকে ইঁট ছোড়া হয়েছিল, কোথায় কোথায় অবৈধ ভাবে জমায়েত করেছিলেন হামলাকারীরা? কয়েক ঘণ্টা ধরে এই কাজ চলে।
গোলমালের ঘটনায় আগে পুনর্নির্মাণ ঘটেনি (Park Circus Incident)
সাধারণত খুন বা ডাকাতির ক্ষেত্রে অভিযুক্তদের নিয়ে ঘটনার পুনর্নির্মাণ করতে দেখা যায় তদন্তকারীদের। কিন্তু সাম্প্রতিক সময়ে এ ধরনের গোলমালের ঘটনায় অভিযুক্তদের নিয়ে এ ভাবে তদন্ত হয়েছে বলে মনে করতে পারছেন না পুলিশকর্তাদের একাংশ।
আরও পড়ুন: Monsoon Alert: জুনে বর্ষার সম্ভাবনা, অথচ প্রস্তুতিহীন কলকাতা পুরসভা?
গ্রেফতারির সংখ্যা বেড়ে ৫০ (Park Circus Incident)
পার্ক সার্কাসের ঘটনায় ধড়পাকড়ও অব্যাহত। পুলিশের উপরে হামলা, সরকারি সম্পত্তি ভাঙচুরের ঘটনায় যাকে মূলচক্রী বলে মনে করা হচ্ছে, সেই ফরিদুল ইসলাম-সহ আরও বেশকিছুজনকে গ্রেফতার করেছে পুলিশ। আরও কয়েক জনের খোঁজে তল্লাশি চলছে। অভিযুক্তরা বেশিরভাগই বেনিয়াপুকুর, তপসিয়া, তিলজলা এলাকার বাসিন্দা বলে জানা গিয়েছে। এখনও পর্যন্ত মোট গ্রেফতারির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫০ জন।



