Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: ভোট মিটলেও এখনই বাংলা থেকে সরছে না কেন্দ্রীয় বাহিনী। রাজ্যের আইন-শৃঙ্খলার পরিস্থিতি বজায় রাখতে এবং নির্বাচন পরবর্তী হিংসা রুখতে আগামী ২০ জুন, ২০২৬ পর্যন্ত এরাজ্যে ৫০০ কোম্পানি কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী (CAPF) মোতায়েন রাখার সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক (Central Forces)।

কেন্দ্রের কাছে আবেদন (Central Forces)
গত ২০ মে, ২০২৬ তারিখে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে একটি ফ্যাক্স বার্তার মাধ্যমে এই সিদ্ধান্তের কথা পশ্চিমবঙ্গ সরকারের মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব এবং রাজ্য পুলিশের ডিজি-কে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে। রাজ্য চেয়েছিল অক্টোবর, কেন্দ্র অনুমোদন দিল জুন পর্যন্ত চিঠি থেকে জানা গিয়েছে, গত ১৬ মে পশ্চিমবঙ্গ সরকারের স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দফতরের পক্ষ থেকে কেন্দ্রের কাছে একটি আবেদন পাঠানো হয়েছিল।
আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক (Central Forces)
যেখানে রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আগামী অক্টোবর, ২০২৬-এর শেষ পর্যন্ত ৫০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রেখে দেওয়ার অনুরোধ জানানো হয়। রাজ্য সরকারের সেই আবেদন খতিয়ে দেখে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক আপাতত আগামী ২০ জুন, ২০২৬ পর্যন্ত এই ৫০০ কোম্পানি বাহিনী বাংলায় রেখে দেওয়ার অনুমোদন দিয়েছে।

কত কোম্পানি থাকছে বাংলায়? (Central Forces)
স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশিকা অনুযায়ী, মোতায়েন থাকা ৫০০ কোম্পানি বাহিনীর মধ্যে সবথেকে বেশি থাকছে সিআরপিএফ। মোট বাহিনীর মধ্যে ২০০ কোম্পানি সিআরপিএফ (CRPF), ১৫০ কোম্পানি বিএসএফ (BSF), ৫০ কোম্পানি সিআইএসএফ (CISF), ৫০ কোম্পানি আইটিবিপি (ITBP) এবং ৫০ কোম্পানি এসএসবি (SSB) বাংলায় মোতায়েন থাকবে। ভোট পরবর্তী হিংসা রুখতে এবং রাজ্যের আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে কেন্দ্রের এই সিদ্ধান্ত অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।
আরও পড়ুন: Derby 2026: আইএসএল ভাগ্য নির্ধারণের ডার্বি! উন্মাদনায় ফুটছে বাংলা
রাজ্য সরকারকে পরিকাঠামো জোগানোর নির্দেশ
কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের সেকেন্ড-ইন-কমান্ড রিতেশ কুমার সিং স্বাক্ষরিত এই চিঠিতে স্পষ্ট বলা হয়েছে, এই বিশাল পরিমাণ কেন্দ্রীয় বাহিনীর আবাসন (থাকার জায়গা), যাতায়াতের জন্য পরিবহন এবং লজিস্টিকস সহ সমস্ত প্রয়োজনীয় ব্যবস্থার দায়িত্ব রাজ্য সরকারকেই নিতে হবে। বাহিনীর অপারেশনাল প্রয়োজনীয়তা অনুযায়ী রাজ্য যেন সমস্ত পরিকাঠামো দ্রুত নিশ্চিত করে, সেই নির্দেশও দেওয়া হয়েছে।



