Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: ফুটবল বিশ্বকাপের ঢাকে কাঠি পড়তে আর বেশি দিন বাকি নেই (FIFA World Cup)। কিন্তু ভারতীয় সমর্থকরা কি বিশ্বকাপ দেখা থেকে বঞ্চিত হতে চলেছেন?
বিশ্বকাপ সম্প্রচার নিয়ে জটিলতা (FIFA World Cup)
এই মুহূর্তে ভারতীয় সমর্থকরা আইপিএল জ্বরে ভুগছে তবে আইপিএল শেষ হলেই আবার ফুটবল বিশ্বকাপ। ফুটবল বিশ্বকাপের উন্মাদনা গোটা বিশ্বের মত ভারতের অনেক। ১১ জুন তিন জায়গায় বসতে চলেছে বিশ্বকাপের আসর। তবে এই মুহূর্তে ফুটবল বিশ্বকাপ নিয়ে তৈরি হওয়া জটিলতার কোনও সমাধান মেলেনি (FIFA World Cup)।
ভারতীয়দের মধ্যে এখন একটাই প্রশ্ন বারবার ঘুরছে যে কোন চ্যানেলে দেখা জবাবে ফুটবল বিশ্বকাপ। ভারতে খেলা নিয়ে বরাবরই উন্মাদনা তুঙ্গে থাকে আর সেই ক্রীড়াপ্রিয় দেশে ফিফা এখনও বিশ্বকাপের ব্রডকাস্টার পায়নি। সম্প্রচার স্বত্ব বিক্রি না হওয়া নিয়ে চিন্তা বাড়ছে। হাতে মাত্র তিন সপ্তাহ, একে একে দল ঘোষণা করছে সব দেশ। রাত জাগার জন্য প্রস্তুত হচ্ছে ফুটবলপ্রেমীরা। এরপর বাকি কাজে দেরি হলেও যেন কুছ পরোয়া নেহি। কিন্তু একটি রিপোর্ট ভয় দেখাচ্ছে ভারতীয়দের। প্রসার ভারতীর নাম শোনা গেলেও এখন জানা যাচ্ছে তারা হাত তুলে নিয়েছে।

সম্প্রতি প্রকাশিত খবর অনুযায়ী দিল্লি হাইকোর্টে তারা জানিয়ে দিয়েছে ভারতে বিশ্বকাপের ব্রডকাস্টার খোঁজার দায়িত্ব তাদের নয়। যে দেশ বিশ্বকাপে অংশ না নিলেও ফুটবল বিশ্বকাপ নিয়ে উত্তেজনা থাকে আকাশ ছোঁয়া সেই দেশেই বিশ্বকাপ দেখা নিয়ে উদ্বেগ বেড়েছে (FIFA World Cup)।

এই কদিন টিভি সম্প্রচার স্বত্বের দৌড়ে প্রসার ভারতী এগিয়ে থাকলেও এখন তাদের সরে যাওয়ার ফলে ভারতে ফুটবলপ্রেমীদের কপালে চিন্তার ভাঁজ। আর কদিন পরেই মাঠে নামতে চলেছেন মেসি, লুকাকু, রোনাল্ডোরা কিন্তু এবার কি দেখা হবে না তাঁদের স্বপ্নের দৌড়? ভারতে ক্রিকেট সবথেকে বেশি জনপ্রিয় হলেও ফুটবল নিয়েও আবেগ কম নয়। কলকাতা ডার্বি এর সবথেকে বড় প্রমাণ।
মিলেনিয়াল বা সহস্রাব্দ প্রজন্ম পেরিয়ে জেন জি, ফুটবল জ্বরে কাবু সবাই। রাত জেগে নিজের প্রিয় দলের হয়ে গলা ফাটানোর ছবি খুব পরিচিত। এক সময় ম্যারাডোনা আর পেলে থেকে আজকের মেসি রোনাল্ডো, আবেগের এই চির বিস্ফোরণ চলে আসছে বহুকাল থেকে। এই প্রথমবার তিন দেশে আয়োজিত হবে বিশ্বকাপ। ১১ জুন ঢাকে কাঠি পড়বে বিশ্বকাপের আর ফাইনাল ১৯ জুলাই। এবার প্রত্থমবার ৪৮টি দল অংশ নেবে এই গ্রেট শো-র।
আরও পড়ুন: Parambrata Chatterjee: সন্তানের মুখের দিকে তাকিয়ে ক্ষমা চাইতে বাধ্য হয়েছি: পরমব্রত
দশক গেছে দশক এসেছে ফুটবল ভোটরা একই থেকে গেছে। কিন্তু সব উত্তেজনায় জল ঢেলে দিচ্ছে সাম্প্রতিক রিপোর্ট। ভারতের জন্য ব্রডকাস্টার ঠিক করতে না পারার কারণে কি ভারতীয়রা এবার বিশ্বকাপের মত মহাযুদ্ধ দেখার থেকে বঞ্চিত হবেন। সম্প্রচার স্বত্ব বিক্রি না হওয়ার পিছনে সবথেকে বড় কারণ হিসেবে শোনা যাচ্ছে ম্যাচের সময়। তিন দেশে বিশ্বকাপ হওয়ায় সময় নিয়ে সমস্যার দরুণ এই জটিলতা দেখা দিয়েছে। মাত্র ১৪টি ম্যাচ মধ্যরাতের আগে হবে এবং বাকি ম্যাচ হবে মাঝরাত এবং ভোর রাতে। এখন এই সমস্যার সমাধান কোন পথে বা কীভাবে আসে সেটাই দেখার (FIFA World Cup)।


