Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: মাঠের মধ্যে রাগ দেখিয়ে শাস্তির মুখে মুম্বই স্কিপার হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)।
শাস্তির মুখে হার্দিক (Hardik Pandya)
চলতি মরশুমে মুম্বইয়ের মানচিত্র জুড়ে হতাশার ছবি। কোনও ম্যাচই যেন তাঁদের ভাল যাচ্ছে না। একের পর এক হারের ধাক্কায় প্লে-অফের দৌড় থেকে আগেই ছিটকে গেছিল। বুধবার কলকাতার কাছে ম্যাচ হারের পর নতুন সমস্যায় পড়তে হল মুম্বই অধিনায়ক এবং ভারতের তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়াকে। ইডেনে কলকাতার বিরুদ্ধে আচরণ বিধি লঙ্ঘন করার অভিযোগে জরিমানার মুখে পড়তে হয়েছে মুম্বই স্কিপারকে (Hardik Pandya)।
কলকাতার বিরুদ্ধে যখন হতাশাজনক পারফর্ম করছে দল তখন সেই ম্যাচের মধ্যে মাঠে নিজের রাগ প্রকাশ করতে গিয়ে আইপিএল-এর নিয়ম ভাঙার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। এমনটাই জানানো হয়েছে কতৃপক্ষের তরফে। এই ঘটনার পর দলের হতাশা আরও বাড়ল। পাঁচবারের খেতাব জয়ী দলকে আগে কখনও এমন অসহায় দেখায়নি।
আইপিএল-এর পক্ষ থেকে জানানো হয়েছে যে হার্দিক পান্ডিয়া আচরণবিধির প্রথম স্তরের নিয়ম ভেঙেছেন। ম্যাচ চলাকালীন মাঠের সরঞ্জাম সঠিক ভাবে ব্যবহার না করার অভিযোগ উঠেছে এই অলরাউন্ডারের বিরুদ্ধে। আইপিএল-এর পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘হার্দিক পান্ডিয়া আচরণবিধির ২.২ নম্বর ধারা ভেঙেছেন। এই নিয়ম অনুযায়ী, ম্যাচ চলাকালীন ক্রিকেটের সরঞ্জাম, পোশাক বা মাঠের জিনিসপত্র নিয়ে কোনও রকম খারাপ আচরণ করা যাবে না (Hardik Pandya)।’

কলকতার ব্যাটিং চলাকালীন এই ঘটনাটি ঘটেছে। ইনিংসের দশম ওভারের চতুর্থ বলের পর নিজের রান-আপে ফেরার আগে স্টাম্পের বেল জোরে ফেলে দেন নিজের রাগের বহিঃপ্রকাশ করতে আর সেই কারণেই তাঁকে পড়তে হয়েছে শাস্তির মুখে। মুম্বই অধিনায়ক নিজের ভুল স্বীকার করে নিয়েছেন। ম্যাচ রেফারির দেওয়া শাস্তিও মেনে নিয়েছেন। জরিমানার পাশাপাশি তাঁর নামের সঙ্গে একটি ডিমেরিট পয়েন্ট যোগ করা হয়েছে। আইপিএল-এর নিয়ম অনুযায়ী কোনও ক্রিকেটারের চার থেকে সাত ডিমেরিট পয়েন্ট হয়ে গেলে এক ম্যাচ নির্বাসনের মুখে পড়তে হতে পারে।
আরও পড়ুন: East Bengal: ট্রফির খুব আছে এসে দলের প্লেয়ারদের কী বার্তা দিলেন অস্কার?
তবে শুধু শাস্তি নয় এই ম্যাচের পারফরম্যান্সও হতাশ করেছে দল এবং দলের সমর্থকদের। মুম্বই আগেই প্লে-অফের দৌড় থেকে ছিটকে গেছে। তার উপর কঠিন ইডেনের কঠিন উইকেটে ১৪৭ রান ডিফেন্ড করতে পারেনি। ৭ বল বাকি থাকতে কলকাতা ম্যাচ জিতে নেয়। যদিও কলকাতা একসময় যথেষ্ট চাপে পরে গেছিল। সেখান থেকে ম্যাচ বের করে আনেন নাইটরা। ব্যাটিং এবং ফিল্ডিংয়ে এমন অনেক ভুল করতে দেখা গেছে যেটা একদমই মুম্বই সুলভ নয়। এখন দেখার পরের মরশুমে ঘুরে দাঁড়াতে পারে কিনা আইপিএল-এর অন্যতম সফল দল মুম্বই (Hardik Pandya)।


