Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: বানারহাট ব্লকের একাধিক চা বাগানে দলছুট চারটি বাইসনের তাণ্ডবে আতঙ্ক ছড়াল শ্রমিক ও বাগানবাসীদের মধ্যে (Bison Attack)। পালাশবাড়ি চা বাগানে মৃত্যু হয়েছে একটি বাইসনের। বাকি তিনটিকে জঙ্গলে ফেরানোর চেষ্টা চালাচ্ছে বনদপ্তর।

এলাকায় ঢুকে পড়ে চারটি বাইসন (Bison Attack)
বৃহস্পতিবার ভোরে মরাঘাট জঙ্গল থেকে বেরিয়ে চা বাগান এলাকায় ঢুকে পড়ে চারটি বাইসন। বানারহাট, পালাশবাড়ি, রিয়াবাড়ি, তোতাপাড়া ও লখীপাড়া চা বাগান এলাকায় দৌড়াদৌড়ি শুরু করলে আতঙ্ক ছড়ায় শ্রমিকদের মধ্যে।
ঘটনাস্থলে পৌঁছয় বনদপ্তর (Bison Attack)
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বনদপ্তর। পালাশবাড়ি চা বাগানের ৩৭ নম্বর সেকশনে একটি সাব-অ্যাডাল্ট পুরুষ বাইসনের মৃত্যু হয়। প্রাথমিকভাবে বনদপ্তরের অনুমান, অতিরিক্ত ছুটোছুটির জেরেই হার্ট ফেইল করে মৃত্যু হয়েছে প্রাণীটির।

আরও পড়ুন: RG Kar Case: আরজি কর কাণ্ডে ফের বড় পদক্ষেপ! ৪৮ ঘণ্টার মধ্যে নতুন সিট গঠন
নিরাপদে জঙ্গলে ফেরানোর কাজ
বর্তমানে বাকি তিনটি বাইসনকে নিরাপদে জঙ্গলে ফেরানোর কাজ চলছে। এলাকায় মোতায়েন রয়েছে বনকর্মী, পুলিশ ও এসএসবি। বাইসনের আতঙ্কে সতর্ক গোটা বানারহাট এলাকা। বনদপ্তরের তরফে সাধারণ মানুষকে নিরাপদ দূরত্ব বজায় রাখার আবেদন জানানো হয়েছে।



