Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: সম্প্রতি,স্বস্তিকা মুখোপাধ্যায় এবং পরমব্রত চট্টোপাধ্যায়ের (Swastika Parambrata) বিরুদ্ধে আইনি অভিযোগ দায়ের করলেন হাইকোর্টের আইনজীবী জয়দীপ সেন। তিনি সেই বিষয় ফেইসবুকে পোস্ট করে জানিয়েছেন।
কী অভিযোগ? (Swastika Parambrata)
অভিযোগ রয়েছে, ভোট-পরবর্তীতে অশান্তির (Swastika Parambrata) পরিবেশে, সমাজমাধ্যমে পাবলিক ফিগার হয়ে উস্কানিমূলক মন্তব্য করেছেন তাঁরা। ২০২১ সালের ২ মে বিধানসভা নির্বাচনের ফলাফলের পর রাজ্যজুড়ে ছড়িয়ে পড়েছিল হিংসা। এই মুহূর্তে আলোচনার কেন্দ্রে রয়েছেন অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়।।
রাজনৈতিক হিংসাকে উস্কানি?
একটি টুইটকে কেন্দ্র করে পরমব্রতর বিরুদ্ধে ভোট পরবর্তী রাজনৈতিক হিংসাকে উসকানি দেওয়ার অভিযোগে আনলেন জয়দীপ সেন। শুধু পরমব্রত নয়! প্ররোচনার অভিযোগ এনেছেন স্বস্তিকা মুখোপাধ্যায়ও। এই ঘটনার তদন্তের দাবি করেছেন জয়দীপ সেন। ইতিমধ্যেই গড়িয়াহাট থানায় অভিযোগপত্র জমা পড়েছে। পরমব্রত লিখেছিলেন, ‘আজ বিশ্ব রগড়ানি দিবস ঘোষিত হোক।’ অন্যদিকে, অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়ও সেই উসকানির পালে হাওয়া দিয়ে পালটা লেখেন, ‘হাহাহা হোক হোক!’ জয়দীপ সেনের অনুযায়ী, এই ধরনের মন্তব্য উসকানিমূলক। পাশাপাশি, হিংসাকে প্রশ্রয় দেয়।
আরও পড়ুন: Cockroach Janta Party: কংগ্রেস-বিজেপি ডাহা ফেল! ককরোচ জনতা পার্টির লাফিয়ে বাড়ছে ফলোয়ার!


