Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: পলাশ সিংহ, মুর্শিদাবাদ: গোপন সূত্রে খবর পেয়ে মুর্শিদাবাদের (Murshidabad Police Raid) হরিহরপাড়া থানার পুলিশ স্বরুপপুর ছাতিমতলা এলাকায় অভিযান চালায়। ওই এলাকায় অভিযান চালানোর সময় দুই যুবককে ঘোরাফেরা করতে দেখে তাদের সন্দেহ হলে আটক করা হয়।
উদ্ধার আগ্নেয়াস্ত্র (Murshidabad Police Raid)
তাদের কাছে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় একটি আগ্নেয়াস্ত্র ও দুই রাউন্ড গুলি, তারপরে ওই দুই যুবককে গ্রেফতার করে পুলিশ। পুলিশ সূত্রে ধৃত যুবকদের নাম জানা যায় সাবির আলী বিশ্বাস ও সেলিম রেজা মিস্ত্রি। সাবিরের বাড়ি গজনীপুর ও সেলিমের বাড়ি পাথরঘাটা এলাকায়। ধৃতদেরকে আজ অর্থাৎ রবিবার সাত দিনের পুলিশ হেফাজতের আবেদন চেয়ে বহরমপুর জেলা আদালতে তোলা হয়। কোথা থেকে আগ্নেয়াস্ত্র গুলি আসলো কোথায় পাচার করত, এই ঘটনায় আর কে বা কারা জড়িত আছে? ঘটনার পুরো তদন্ত শুরু করেছে হরিহরপাড়া থানার পুলিশ।
আরও পড়ুন: TMC Leader Arrested: শনিবার রাতে গ্রেফতার দুর্গাপুরের কুখ্যাত মাফিয়া!


