Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: কৌশিক বড়ুয়া দুর্গাপুর: গোপন সূত্রে খবর (TMC Leader Arrested) পেয়ে পুলিশ শনিবার রাতে গ্রেফতার করে দুর্গাপুরের নিউ টাউনশিপ থানা এলাকার কুখ্যাত মাফিয়া সুদীপ গুণ ওরফে রাজাকে। তৃণমূল জামানায় তাকে তৎকালীন ক্ষমতাসীন দলের হয়ে একাধিক মিটিং মিছিলের আয়োজন করতে দেখা গেছিল।
একাধিক অভিযোগ (TMC Leader Arrested)
পাশাপাশি, তার বিরুদ্ধে আগ্নেয়াস্ত্র রাখার অভিযোগ সহ তোলাবাজি এবং রাজনৈতিক প্রভাব খাটিয়ে বিরোধী দলের কর্মীদের ভয় দেখানোর অভিযোগ রয়েছে।
আরও পড়ুন: Gangasagar: রাতের অন্ধকারে সরকারি ত্রাণ পাচার? তৃণমূল নেতার বাড়ি ঘিরে চাঞ্চল্য
রাজ্যে রাজনৈতিক পালা বদলের পর সুদীপ গুণের গ্রেফতারির দাবিতে দুর্গাপুরে নিউ টাউনশিপ থানার বাইরে বিক্ষোভ প্রদর্শন করেছিল স্থানীয় বিজেপি কর্মী এবং নেতারা। রবিবার তাকে একাধিক ধারায় অভিযুক্ত করে দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হয়েছে। উক্ত এই ঘটনায় তৃণমূল কংগ্রেসের তরফে কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি।


