Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: কলকাতা শহরে ফের বেআইনি নির্মাণের বিরুদ্ধে বড়সড় অভিযান শুরু করল কলকাতা পুরসভা (Kolkata Municipal Corporation)। একের পর এক অবৈধ বহুতল ও নির্মাণ ভাঙার ঘটনায় শহরজুড়ে তৈরি হয়েছে ব্যাপক চাঞ্চল্য। বেলেঘাটা, তিলজলা থেকে শুরু করে কসবা, বিভিন্ন এলাকায় পুরসভার বুলডোজার নামতেই আতঙ্ক ছড়িয়েছে অবৈধ নির্মাণকারীদের মধ্যে। প্রশাসনের দাবি, নিয়ম ভেঙে তৈরি হওয়া বহুতলগুলির বিরুদ্ধে এবার আর কোনওরকম ছাড় দেওয়া হবে না।

বেলেঘাটায় বেআইনি ভবনে বুলডোজার (Kolkata Municipal Corporation)
বেলেঘাটা ৩৪ নম্বর ওয়ার্ডে শনিবার সকাল থেকেই শুরু হয় বিশাল পুলিশি নিরাপত্তার মধ্যে ভাঙার কাজ। অভিযোগ, রাজু নস্কর নামে এক ব্যক্তির তৈরি পাঁচতলা বিল্ডিংটি সম্পূর্ণ বেআইনি ভাবে নির্মাণ করা হয়েছিল। দীর্ঘদিন ধরেই স্থানীয়দের তরফে অভিযোগ উঠছিল, কিন্তু প্রশাসনিক পদক্ষেপ না হওয়ায় ক্ষোভ বাড়ছিল এলাকায়।
পুরসভার নির্দেশে বুলডোজার নামানো (Kolkata Municipal Corporation)
অবশেষে কলকাতা পুরসভার নির্দেশে বুলডোজার নামানো হয় ওই বহুতলে। ঘটনাস্থলে মোতায়েন করা হয় কেন্দ্রীয় বাহিনী ও বেলেঘাটা থানার বিশাল পুলিশবাহিনী। যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে, তার জন্য গোটা এলাকা ঘিরে ফেলা হয়। একের পর এক অংশ ভেঙে ফেলা হতে থাকে বহুতলের। ভাঙার শব্দে কার্যত কেঁপে ওঠে গোটা এলাকা। স্থানীয়দের একাংশের দাবি, রাজনৈতিক প্রভাব খাটিয়েই এতদিন ধরে অবৈধ নির্মাণ চালানো হচ্ছিল। তবে পুরসভার এই পদক্ষেপে সাধারণ মানুষের মধ্যে স্বস্তির পরিবেশ তৈরি হয়েছে।

তিলজলায় বেআইনি বাড়ি ভাঙার নির্দেশ (Kolkata Municipal Corporation)
শুধু বেলেঘাটা নয়, একইসঙ্গে তিলজলাতেও পুরসভার নজরে এসেছে একাধিক অবৈধ বহুতল। ইতিমধ্যেই দুটি বেআইনি বাড়ি ভাঙার কাজ শুরু হয়েছে। পাশাপাশি আশেপাশে থাকা আরও কয়েকটি বহুতলকে নোটিস ধরানো হয়েছে বলে জানা গিয়েছে। পুরসভার আধিকারিকদের বক্তব্য, বিল্ডিং প্ল্যানের অনুমোদন ছাড়াই বহু জায়গায় অতিরিক্ত তলা তৈরি করা হয়েছে। কোথাও আবার জলনিকাশি ব্যবস্থা বা অগ্নিনির্বাপণ নিরাপত্তার নিয়ম মানা হয়নি। ফলে সাধারণ মানুষের নিরাপত্তা মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছিল। তিলজলার বাসিন্দাদের একাংশ জানিয়েছেন, বেআইনি নির্মাণের জেরে এলাকায় রাস্তাঘাট সংকীর্ণ হয়ে পড়েছে, পাশাপাশি ড্রেনেজ ব্যবস্থাও ভেঙে পড়েছে। তাই পুরসভার এই কঠোর পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন তাঁরা।
কসবাতেও ভাঙ্গা হয় নির্মাণ (Kolkata Municipal Corporation)
এদিকে কসবা বোসপুকুর এলাকাতেও বেআইনি নির্মাণ ভাঙাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। পুরসভার ভাঙার অভিযান চলাকালীন ঘটনাস্থলে পৌঁছন বিজেপি নেত্রী ও মন্ত্রী অগ্নিমিত্রা পল। সেখান থেকেই তিনি তৃণমূল নেতৃত্ব এবং স্থানীয় প্রভাবশালীদের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানান। ছিনিমিনি খেলেই গড়ে উঠেছে এই বহুতলগুলি। বিশেষ করে ‘সোনা পাপ্পুকে নিশানা করে তিনি অভিযোগ করেন, রাজনৈতিক ছত্রছায়াতেই এই ধরনের অবৈধ নির্মাণ বছরের পর বছর ধরে চলেছে। তাঁর দাবি, সাধারণ মানুষের জীবন নিয়ে মন্ত্রী আরও বলেন, শহরের বিভিন্ন এলাকায় যেভাবে নিয়ম ভেঙে বহুতল তৈরি হয়েছে তা অত্যন্ত উদ্বেগজনক। প্রশাসন যদি আগে থেকেই কঠোর পদক্ষেপ নিত, তাহলে আজ এই পরিস্থিতি তৈরি হতো না।

আরও পড়ুন: Bulldozer Action: বেআইনি নির্মাণ রুখতে কড়া কলকাতা পুরসভা: জারি বুলডোজার অ্যাকশন
বেআইনি নির্মাণ নিয়ে কড়া অবস্থানে পুরসভা
কলকাতা পুরসভার তরফে জানানো হয়েছে শহরের বিভিন্ন ওয়ার্ডে বেআইনি নির্মাণের তালিকা তৈরি করা হচ্ছে। যেসব ভবনের অনুমোদন নেই অথবা অনুমোদনের বাইরে গিয়ে নির্মাণ হয়েছে সেগুলির বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হয়। প্রশাসনের দাবি, নিয়ম ভেঙে তৈরি হওয়া বহুতলগুলির বিরুদ্ধে এবার আর কোনওরকম ছাড় দেওয়া হবে না।



