Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: মুম্বইকে হারিয়ে নিজেদের জায়গা শেষ চারে নিশ্চিত করল রাজস্থান (MI vs RR)
প্লে-অফে পৌঁছে গেল রাজস্থান (MI vs RR)
রবিবার দিনটা ছুটির হলেও সারাদিন ধরে ছিল চাপা উত্তেজনা। একদিকে রাজস্থানের সমর্থকরা যেমন তাকিয়ে ছিলেন এই ম্যাচের দিকে তেমন নজর ছিল পাঞ্জাব এবং কলকাতার সমর্থকদের। গতকালের ম্যাচ পাঞ্জাব জিতলেও তাঁদের নির্ভর করতে হচ্ছিল আজকের ম্যাচের উপর। শেষ ম্যাচ জিতেও ১৫ পয়েন্ট নিয়েই শেষ করতে হল আইপিএল অভিযান আর অন্যদিকে কলকাতার ম্যাচে শুরুর মুহূর্তেই যেন ভাগ্য নির্ধারণ হয়ে গেল (MI vs RR)।
ক্রিকেটের নন্দন কাননে তখন সমর্থকরা ভিড় জমাচ্ছেন কিন্তু হাতে ফোন আর তাতে চোখ রাজস্থানের ম্যাচের কারণ তাঁদের ভাগ্য দেবতা আজ রাজস্থান। তবে এই দিন সেই দেবতা মুখে তুলে চাইলেন না কেকেআর সমর্থকদের দিকে। রাজস্থান জেতায় কলকাতার ম্যাচ হয়ে গেল শুধুই নিয়ম রক্ষার। ৩০ রানে ম্যাচ জিতে প্লে-অফে পৌঁছে গেল রাজস্থান। ঈশান কিষাণদের মুখোমুখি হতে হবে বৈভবদের।
এবার আজকের ম্যাচের কথায় আসতে গেলে আগেই যে প্রসঙ্গ আসবে সেটা মুম্বইয়ের। পাঁচবার আইপিএল জেতা টিম দ্বিতীয় দল হিসেবে আগেই ছিটকে গেছিল আইপিএল থেকেই।
চলতি মরশুমে মুম্বই শহরের ট্রাফিফ জ্যাম থেকে বেরোতেই পারেনি। লাল আলোতেই আটকে গেল হার্দিকদের গাড়ি। যার নেপথ্যে অন্যতম কারণ বল হাতে বুমরার পারফর্ম। ১১ বছরের মধ্যে এই মরশুম এতটাই খারাপ গেল এই তারকা পেসারের যে দ্রুত এই মরশুম ভুলতে চাইবে। এমমনকি শেষ ম্যাচে তাঁকে রাখা হয় দলের বাইরে (MI vs RR)।
দীর্ঘদিন ধরে আইপিএল হোক বা জাতীয় দল, বল হাতে বাজিমাত করেছেন বুমরা। বুমরার হাতে বল মানে নিশ্চিন্ত দল কিন্তু এই আইপিএল-এ মুম্বইয়ের চিন্তার কারণ হলেন সেই তিনি। ১৩ ম্যাচ খেলে নিয়েছেন মাত্র ৪ উইকেট।
টস জিতে বল করার সিদ্ধান্ত নেয় মুম্বই। সেই সিদ্ধান্ত খেলার শুরুতে সঠিক মনে হলেও ম্যাচ শেষে পাল্টে যায় পুরো চিত্র চার রান করে ফেরেন বৈভব। ২৭ রানে ফেরেন যশস্বী। রিয়ান পরাগও এই দিন ১৪ রানেই থামেন। ৫৪ রানে তিন উইকেট হারিয়ে তখন কলকাতার আশা যেন একটু হলেও বাড়ছে আর সেই সময়ের রাজস্থানের হয়ে লড়াই করেন ধ্রুব জুরেল ও দাসুন শানাকা।
২৯ করে আউট হন শানাকা। ১৩তম ওভারে ধ্রুব জুরেল ফেরেন ৩৮ রানের লড়াকু ইনিংস খেলে। জোফ্রা আর্চার। ১৫ বলে ৩২ রানের ঝোড়ো ইনিংস খেলেন তিনি। রবীন্দ্র জাডেজা অপরাজিত থাকেন ১৯ রানে। ২০ ওভার শেষে ২০৫ রান তোলে রাজস্থান (MI vs RR)।
এর আগে একটি টি-২০ টুর্নামেন্ট বা সিরিজে কিশোর ক্রিকেটার হিসেবে সবচেয়ে বেশি রান করার রেকর্ড এখন বৈভবের নামে। এই রেকর্ড আগে ছিল দেবদত্ত পাডিক্কলের নামে। তাঁর সংগ্রহে ছিল ৫৮০ রান আর আজকের পর বৈভবের স্কোর দাঁড়াল ৫৮৩।
ব্যাট করতে নেমে রোহিত ফেরেন খাতা না খুলে। প্রথম দিকেই পরপর তিন উইকেট হারিয়ে মুম্বই আবারও এই ম্যাচে পিছিয়ে পড়ে। এই ম্যাচে সূর্যকুমার যাদব ৬০ রান করে লড়াই করার চেষ্টা করলেও লাভ হল না।
উইল জ্যাকস এবং হার্দিক পান্ডিয়া দুজন করেন যথাক্রমে ৩৩ এবং ৩৪ রান। বাকি কেউই আর তেমন কিছু করতে পারেননি। ১৭৫ রানে থামতে হল মুম্বইয়ে। ৩০ রানে ম্যাচ জিতে রাজস্থান নিজেদের প্লে-অফ নিশ্চিত করল আর মন ভাঙল কলকাতা এবং পাঞ্জাবের সমর্থকদের (MI vs RR)।


