Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: কয়েকদিন আগেই ইতালি সফরে গিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Meloni Unfollows Modi)। সেখানে গিয়ে ইতালির প্রেসিডেন্ট জর্জিয়া মেলোনিকে মেলোডি চকলেট উপহার দিয়েছিলেন তিনি। প্রশাসনিক জটিলতার মাঝে মেলোডি চকলেটের মত এই চকলেটি মুহূর্ত নিমেষে ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। ইতালির পরিবেশের নজরকাড়া শোভায় মোদি-মেলেনি জুটির কিছু ছবিও দুর্দান্ত ভাইরাল নেটপাড়ায়। অনেকে তো এই ছবিকে মিষ্টি কটাক্ষ করে ‘প্রি-ওয়েডিং’ বলেও দাগিয়ে দিয়েছিল।

‘নজর ইস রিয়েল’ (Meloni Unfollows Modi)
কিন্তু সেসব এখন অতীত! ফেসবুকীয় কথায়, ‘নজর ইস রিয়েল’. নেটপাড়াবাসীর নজরেই কি এক লহমায় সব শেষ? সোমবার সকালেই জর্জিয়া মেলোনির ইন্সটা অ্যাকাউন্টে চোখ রেখে হতবাক মোদি লাভাররা। মেলোনির ফলোয়িং লিস্টে নেই মেলোডি গিভার মোদির নাম। তাহলে কি মান-অভিমান চলছে? মজা করে এমনটাই বলছে ইনস্টা পাড়ার বাসিন্দারা।

আরও পড়ুন: Summer Hair Care: ভ্যাপসা গরমে চুলের বেহাল দশা! চুল সামলাবেন কিভাবে?
ভাইরাল একাধিক মিম
অন্যদিকে মোদি-মেলোনির এই সাক্ষাত নিয়ে ফেসবুকে ভাইরাল একাধিক মিম। অনেকে তিন ‘ম’, অর্থাৎ মোদি-মেলোনি-মমতার লাভ ট্রায়াঙ্গেলের গল্পও কল্পনা করে মিম বানিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। সকলেই এখন এই বিষয়কে হালকা মজার ছলেই দেখছে। কূটনৈতিক জটিলতা-কুটিলতার মাঝে হালকা মজার বাতাস গায়ে লাগলে ক্ষতি কি!


