Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: সুপর্ণা ঘোষ: বাংলার ‘রাজনৈতিক সংস্কৃতি’ কি (Kakoli Ghosh Dastidar) তবে বদলে গেল? কল্যাণীতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রশাসনিক বৈঠকে যে ছবি দেখা গেল, তা এককথায় নজিরবিহীন! যেখানে অতীতে বিরোধী জনপ্রতিনিধিদের ব্রাত্য রাখা হতো, সেখানে খোদ মুখ্যমন্ত্রীর গ্রিন সিগন্যালে জোড়াফুলের হেভিওয়েটরাই হাজির পদ্ম-শিবিরের বৈঠকে!
কাকলির সাফাই (Kakoli Ghosh Dastidar)
কল্যাণীতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রশাসনিক (Kakoli Ghosh Dastidar) বৈঠকে যোগ দিতে হাজির বারাসতের তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। লোকসভায় তৃণমূলের চিফ হুইপের পদ খোয়ানোর পর যিনি সমাজমাধ্যমে কার্যত বোমা ফাটিয়েছিলেন, সেই কাকলিকেই মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠকে দেখে একধাক্কায় চড়ল পারদ। যদিও কাকলির সাফাই- ‘প্রশাসন সবার, প্রশাসনিক বৈঠক কোনও দলীয় কর্মসূচী নয়।’
এই হাজিরা কি নেহাতই প্রশাসনিক? (Kakoli Ghosh Dastidar)
তবে দলবদলের জোর জল্পনার মাঝেই শুভেন্দুর দরবারে এই হাজিরা কি নেহাতই প্রশাসনিক? নাকি এর জল ইতিমধ্যেই অনেক দূর গড়িয়েছে? প্রশ্ন রাজনৈতিক মহলের। তবে শুধু কাকলি ঘোষ দস্তিদারই নয় জল্পনা আরও উস্কে দিয়েছে শাসকদলের ৩ বিধায়কের উপস্থিতি। দেগঙ্গার আনিসুর রহমান বিদেশ থেকে শুরু করে স্বরূপনগরের বীণা মণ্ডল এবং হাড়োয়ার আব্দুল মতিন- উত্তর ২৪ পরগনার এই তিন তৃণমূল বিধায়কও উপস্থিত ছিলেন এই প্রশাসনিক বৈঠকে। প্রশাসনিক বৈঠকে কাকলি ঘোষ দস্তিদারের যোগদান নিয়ে সংক্ষিপ্ত প্রতিক্রিয়াও শোনা গেল শুভেন্দু অধিকারীর গলায়।
মুখ্যমন্ত্রীর বক্তব্য
বৈঠকের শুরুতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, “আমরা বিশেষ বিশেষ প্রতিনিধিদের ডেকে পাঠিয়েছি এবং আগামী দিনেও পাঠাব। আমরা চাই, কেন্দ্র ও রাজ্যের ডবল ইঞ্জিন সরকারের আসল সুবিধা বাংলার সাধারণ মানুষ পাক।”
আরও পড়ুন: Meloni Unfollows Modi: নজর ইস রিয়েল, মেলোডি দিয়েও লাভ হল না! মোদিকে আনফলো মেলোনির
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রশাসনিক বৈঠকে ‘বিশেষ বিশেষ সাংসদের’ আমন্ত্রিতের তালিকায় জায়গা পেয়েছেন তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, ” বারাসতের সাংসদ মিটিংয়ে বললেন যে আগে তারা বলার সুযোগ পেতেন না। এখন অনেক কিছু বলতে পেরেছেন তারা। হ্যান্ডশেকও করলেন।”


