Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: বিধানসভা ভোটকে সামনে রেখে (Wine Shop Closed Order) রাজ্যে মদের দোকান বন্ধ রাখার সময়সীমা এবার নজিরবিহীনভাবে বাড়ানো হয়েছে। সাধারণত ভোটের ৪৮ ঘণ্টা আগে ‘ড্রাই ডে’ ঘোষণা করা হলেও, এবার সেই সময়সীমা বাড়িয়ে ৯৬ ঘণ্টা করা হয়েছে। রাজ্যের আবগারি দফতরের নির্দেশে সোমবার থেকেই কলকাতা সহ বিভিন্ন জেলায় মদের দোকান বন্ধ করে দেওয়া হয়েছে। প্রথম দফার ভোট থাকা ১৫২টি বিধানসভা কেন্দ্রে ২০ থেকে ২৩ এপ্রিল পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।
কমিশনের সঙ্গে মতপার্থক্য (Wine Shop Closed Order)
এই সিদ্ধান্ত নিয়ে তৈরি হয়েছে (Wine Shop Closed Order) বিতর্ক। মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল জানিয়েছেন, নির্বাচন কমিশনের গাইডলাইন অনুযায়ী ৪৮ ঘণ্টার নিষেধাজ্ঞাই প্রযোজ্য। আবগারি দফতরের এই ৯৬ ঘণ্টার সিদ্ধান্ত কমিশনের অনুমোদন ছাড়াই নেওয়া হয়েছে বলেই তিনি ইঙ্গিত দিয়েছেন। এমনকি এই সিদ্ধান্ত কেন নেওয়া হল, তা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।
ভোট নেই, তবু বন্ধ দোকান? (Wine Shop Closed Order)
যে সব এলাকায় ভোট নেই, সেখানেও কি একইভাবে মদের (Wine Shop Closed Order) দোকান বন্ধ থাকবে-এই প্রশ্নও উঠেছে। এই বিষয়ে স্পষ্ট উত্তর না দিয়ে মুখ্য নির্বাচনী আধিকারিক জানিয়েছেন, বিষয়টি তিনি আবগারি কমিশনারের সঙ্গে আলোচনা করে জানবেন। ফলে গোটা বিষয়টি নিয়ে প্রশাসনিক স্তরে বিভ্রান্তি তৈরি হয়েছে বলেই মনে করছেন অনেকে।
দ্বিতীয় দফা ও ফল ঘোষণার দিনেও নিষেধাজ্ঞা
প্রথম দফার পর দ্বিতীয় দফার ভোটের ক্ষেত্রেও একই নিয়ম বহাল থাকবে। ২৫ এপ্রিল থেকে ২৯ এপ্রিল পর্যন্ত আবারও মদের দোকান বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। শুধু তাই নয়, ৪ মে ভোটের ফল ঘোষণার দিনও রাজ্যজুড়ে মদের দোকান বন্ধ থাকবে বলে জানানো হয়েছে।
আরও পড়ুন: Nusrat Jahan: ফ্ল্যাট প্রতারণা মামলায় ইডি অফিসে হাজির নুসরত, সঙ্গে স্বামী যশ
নির্বাচনে কড়াকড়ির নতুন দৃষ্টান্ত
এবারের নির্বাচনে শুধু মদের দোকান বন্ধ নয়, মোটরবাইক চলাচলের উপরও একাধিক বিধিনিষেধ জারি করা হয়েছে। ভোটের আগে বাইক মিছিল নিষিদ্ধ, নির্দিষ্ট সময়ের পর বাইক চলাচলে কড়াকড়ি- সব মিলিয়ে এবারের ভোটে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। যা অতীতে খুব একটা দেখা যায়নি।


