Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: গত সোমবার, মুখ্যমন্ত্রীর ‘জনতার দরবারে’ জমি ও ফ্ল্যাট প্রতারণার অভিযোগ জানিয়েছিলেন ভবানীপুরের বাসিন্দা প্রবীর মুখোপাধ্যায়ের (Janatar Dorbar)। তার বাড়িতে গিয়ে প্রায় ৩ ঘণ্টা ধরে বয়ান রেকর্ড করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। জমি নিয়েও ফ্ল্যাট দেননি জয় কামদার, সোনা পাপ্পুরা।

‘জনতার দরবার’ (Janatar Dorbar)
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ‘জনতার দরবার’-এ গিয়ে এমনই অভিযোগ করেছিলেন ভবানীপুরের বৃদ্ধ প্রবীর মুখোপাধ্যায়। আরও অভিযোগ, সেই ফ্ল্যাট দেওয়া হয়েছিল পুলিশ অফিসার রাজকুমার সিংকে। সূত্রের খবর এই অফিসারকেও তলব করেছিল ইডি সল্ট লেক cgo কমপ্লেক্সে।ওই ফ্ল্যাটের নথিপত্র নিয়ে সিজিও কমপ্লেক্সে হাজিরা দিয়েছিলেন রাজকুমারের মেয়ে মেনকা সিং।
আরও পড়ুন: Smart Border: স্মার্ট বর্ডার প্রকল্পে জোর শাহের, ‘প্রত্যেক অনুপ্রবেশকারীকে চিহ্নিত করতে হবে’

ইডি সূত্রের খবর (Janatar Dorbar)
রাজকুমারের মেয়ে মেনকা দাবি করেছে ইডি-এর কাছে তিনি এবং তাঁর স্বামী রীতিমতো টাকা দিয়ে ফ্ল্যাটটি অগ্রিম বুকিং করে কিনেছিলেন। তবে রেজিস্ট্রি করাননি প্রোমোটার জয় কামদার। সেইমত সমস্ত নথিও নাকি দেওয়া হয়েছে সিজিও কমপ্লেক্স অর্থাৎ ইডি দফতরে। এমনটাই সূত্রের খবর। তারও বয়ান নথিভুক্ত করেন ইডি। গোটা বিষয়ের তদন্ত শুরু হয়েছে।



