Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: কলকাতা মেট্রোর ব্লু লাইন (Kolkata Metro Rail) বা উত্তর-দক্ষিণ করিডোরে যাত্রী পরিষেবা আরও উন্নত ও দ্রুত করতে চলেছে মেট্রো রেল কর্তৃপক্ষ। দীর্ঘ ৪১ বছরের পুরনো প্রযুক্তির খোলনলচে বদলে এবার বসানো হচ্ছে অত্যাধুনিক ‘অ্যালুমিনিয়াম থার্ড রেল’। মেট্রো রেলের এই মেগা প্রজেক্ট এবং তার সুফল নিয়ে বিস্তারিত তথ্য তুলে ধরলেন কলকাতা মেট্রোর মুখ্য জনসংযোগ আধিকারিক এস. এস. কান্নান।
ব্যবস্থার ক্ষয় (Kolkata Metro Rail)
তিনি জানান, মেট্রো ট্রেন মূলত বৈদ্যুতিক (Kolkata Metro Rail) শক্তিতে চলে। এতদিন মেট্রো ট্রেনের লাইনের পাশে থাকা ‘থার্ড রেল’ থেকে বিদ্যুৎ সংগ্রহের জন্য ইস্পাতের তৈরি রেল ব্যবহার করা হতো। ৪১ বছর পুরনো হওয়ায় এই ব্যবস্থাটির অনেকটাই ক্ষয় হয়েছে। ২০২৪ সাল থেকে মেট্রো কর্তৃপক্ষ প্রায় ৩৮ রুট কিলোমিটার দীর্ঘ এই করিডোরে আধুনিক অ্যালুমিনিয়াম থার্ড রেল বসানোর কাজ শুরু করে, যা সম্পন্ন করতে আনুমানিক ২ বছর সময় বরাদ্দ করা হয়েছে।
সময়ের সাশ্রয় (Kolkata Metro Rail)
তিনি আরও জানান, অ্যালুমিনিয়াম বিদ্যুতের (Kolkata Metro Rail) অত্যন্ত সুপরিবাহী এবং এর ওপর স্টেইনলেস স্টিলের ক্যাপ দেওয়া থাকে। এর ফলে ট্রেন মসৃণভাবে বিদ্যুৎ সংগ্রহ করতে পারবে (TRCC বা Third Rail Current Collector প্রযুক্তির মাধ্যমে)। মেট্রো রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, এই নতুন প্রযুক্তি আসায় সাধারণ যাত্রীরা সরাসরি উপকৃত হবেন। বর্তমানে ব্লু লাইনে দুটি ট্রেনের মধ্যে সময়ের ব্যবধান প্রায় ৬ থেকে ৭ মিনিট। অ্যালুমিনিয়াম থার্ড রেলের কাজ সম্পূর্ণ হলে ট্রেনের ঘনত্ব এবং ফ্রিকোয়েন্সি বাড়ানো সম্ভব হবে। যার ফলে ট্রেনের জন্য অপেক্ষার সময় কমে মাত্র ৩ মিনিটে নেমে আসবে।
মেট্রোর রক্ষণাবেক্ষণে বড় পরিবর্তন
ট্রেন দ্রুত এবং ঘন ঘন চলায় যাত্রীদের যাতায়াতের সময় অনেকটাই সাশ্রয় হবে, যা সামগ্রিকভাবে কাজের গতি ও উৎপাদনশীলতা বাড়াতে সাহায্য করবে। যাত্রী সুবিধার পাশাপাশি এই প্রযুক্তি পরিবেশ ও মেট্রোর রক্ষণাবেক্ষণে বড় পরিবর্তন আনবে:
- ১. বিদ্যুৎ ও শক্তির সাশ্রয়: ইস্পাতের তুলনায় অ্যালুমিনিয়ামে বিদ্যুৎ অপচয় কম হওয়ায় মেট্রোর এনার্জি বিল বা বিদ্যুৎ খরচ এক ধাক্কায় অনেকটাই কমে যাবে। মেট্রো কর্তৃপক্ষের আশা, আগামী ৬ থেকে ৭ বছরের মধ্যেই এই প্রকল্পের বিনিয়োগের টাকা উশুল (Rate of Return) হয়ে যাবে।
- ২. কমবে টানেলের তাপমাত্রা: ইস্পাতের ঘর্ষণে টানেলের ভেতর যে তাপ উৎপন্ন হতো, স্টেইনলেস স্টিল ক্যাপযুক্ত অ্যালুমিনিয়ামে তা হবে না। ঘর্ষণ কম হওয়ায় টানেলের পরিবেশ তুলনামূলক ঠান্ডা থাকবে এবং ট্রেনের এসি (AC) আরও কার্যকরভাবে কাজ করবে।
- ৩. কম রক্ষণাবেক্ষণ খরচ: এই নতুন সিস্টেমের স্থায়িত্ব অনেক বেশি এবং রক্ষণাবেক্ষণের খরচও (Maintenance cost) উল্লেখযোগ্যভাবে কমবে।
আরও পড়ুন: Sayoni Chakraborty: তারাদের দেশে সুন্দরীর দিদি! চরম সিদ্ধান্ত সায়নীর
শ্রী এস. এস. কান্নান বলেন, “ইতিমধ্যেই ব্লু লাইনের এই ৩৮ রুট কিলোমিটারের কাজ মেট্রো কর্তৃপক্ষ সফলভাবে এগিয়ে নিয়ে চলেছে, যা আগামী দিনে সমস্ত স্তরের যাত্রী এবং মেট্রো ব্যবস্থার জন্য অত্যন্ত লাভজনক প্রমাণিত হবে।”


