Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: তিলজলা ও কসবার সমস্ত বেআইনি বহুতল ভেঙে ফেলার নোটিশের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করল কলকাতা হাইকোর্ট(KMC Demolished)।
আচমকা বেআইনি নির্মাণ ভাঙা নয় (KMC Demolished)
কলকাতা পুরসভা আচমকাই এই সমস্ত বেআইনি নির্মাণ ভেঙে ফেলতে পারবে না। ভাঙার আগে মানতে হবে নির্দিষ্ট আইনি প্রক্রিয়া। অভিযোগ ওঠা সমস্ত বেআইনি বহুতলের মালিক, ভাড়াটিয়া ও বাসিন্দাদের বাধ্যতামূলক নোটিশ দিতে হবে পুরসভাকে।
নোটিশ পাঠিয়েই দায়িত্ব শেষ নয়
শুধু নোটিশ পাঠিয়েই পুরসভার দায়িত্ব শেষ নয়। নোটিশের প্রেক্ষিতে বাড়ির মালিক, ভাড়াটিয়া বা বাসিন্দারা যাতে নিজেদের বক্তব্য পেশ করতে পারেন বা আইনি ভাবে আত্মপক্ষ সমর্থনের সুযোগ পান, তা নিশ্চিত করতে হবে পুরসভাকে।
৩০ দিনের মধ্যে প্রক্রিয়া শেষের নির্দেশ
৩০ দিনের মধ্যে নোটিশ পাঠানো ও বাড়ির মালিক ও বাসিন্দাদের বক্তব্য শোনার প্রক্রিয়া শেষ করতে হবে পুরসভাকে। বেআইনি বহুতল ভাঙার মামলায় শুক্রবার এই নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি শম্পা দত্ত পাল। মামলার পরবর্তী শুনানি নিয়মিত বেঞ্চে হবে বলেই জানিয়েছেন বিচারপতি।
তিলজলার বেআইনি বহুতল ভাঙার নির্দেশ
১২ মে তিলজলার একটি বহুতলে বিধ্বংসী আগুন লাগে। মারা যান দু’জন আহত হন একাধিক। এই ঘটনার পরই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিলজলার ওই বেআইনি বহুতল ভেঙে দেওয়ার নির্দেশ দেন। তিনি অভিযোগ করেন ওই বহুতলের কোনও প্ল্যান স্যাংশন ছিল না। এবং অবৈধভাবে সেখানে একটি চামড়ার কারখানা ছিল।
হাইকোর্টের দ্বারস্থ হন বহুতলের মালিক (KMC Demolished)
মুখ্যমন্ত্রীর নির্দেশের কিছুক্ষণের মধ্যেই সেখানে পৌঁছে যায় বুলডোজার এবং ওই বহুতলটি ভাঙার কাজ শুরু হয়। বহুতলের বেশ কিছুটা অংশ ভেঙেও ফেলা হয়। বহুতল ভাঙার বিরোধিতা করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন বহুতলের মালিক।
আরও পড়ুন: Digital Rupee: ভর্তুকি ও আন্তর্জাতিক লেনদেনে ডিজিটাল টাকার ব্যবহার : বড় উদ্যোগ RBI-এর
অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ জারি (KMC Demolished)
১৫ মে ওই বহু দল ভাঙার ওপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ জারি করেন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজা বসুচৌধুরী। আদালত নির্দেশ দেওয়ার পরও শহরের একাধিক বেআইনি বহুতল ভাঙার ক্ষেত্রে আগের সরকার নিষ্ক্রিয় ছিল বলেও মন্তব্য করেন তিনি। বহুতল ভাঙার উপর বিচারপতি বসুচৌধুরীর জারি করা অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশই বহাল রাখলেন বিচারপতি শম্পা দত্ত পাল। শুক্রবার আদালতের এই নির্দেশের ফলে তিলজলায় আপাতত কোনও বুলডোজার চলবে না।



