Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: ফের বিতর্কে কলকাতা পুরসভা। গ্রেফতার হতে শুরু করেছেন একের পর এক তৃণমূল কাউন্সিলাররা (Councillor Arrested)। এক মহিলাকে মারধর, পথ আটকানো এবং শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার করা হলো ১১৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিশ্বজিৎ মন্ডলকে। রিজেন্ট পার্ক থানার পুলিশ তাঁকে গ্রেফতার করেছে।

পথ আটকে মারধর (Councillor Arrested)
অভিযোগ, পূর্ব পুটিয়ারির বাসিন্দা এক মহিলাকে ২০২৪ সালের মার্চ মাসে গঙ্গাপুরী স্কুলের সামনে পথ আটকে মারধর করেন ওই কাউন্সিলর। শুধু তাই নয়, গত ৯ মে রাতেও ওই মহিলাকে লক্ষ্য করে অত্যন্ত কুরুচিকর মন্তব্য করা হয় এবং তাঁকে প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। মহিলার দায়ের করা অভিযোগের ভিত্তিতে ভারতীয় ন্যায় সংহিতা (BNS)-র একাধিক ধারায় মামলা রুজু করে পুলিশ অভিযুক্ত কাউন্সিলরকে গ্রেফতার করেছে।
হেনস্থা ও শ্লীলতাহানির অভিযোগ (Councillor Arrested)
কলকাতা পুরসভার ১১৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিশ্বজিৎ মন্ডলকে এক মহিলাকে মারধর, হেনস্থা ও শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার করেছে রিজেন্ট পার্ক থানার পুলিশ। পূর্ব পুটিয়ারির এক বাসিন্দা অভিযোগ করেন যে, ২০২৪ সালের ৬ মার্চ গঙ্গাপুরী স্কুলের কাছে কাউন্সিলর বিশ্বজিৎ মন্ডল তাঁর পথ আটকান এবং তাঁকে মারধর করেন।

আরও পড়ুন: Pahalgam Pak: পহেলগাম হামলায় পাক যোগ! ৯/১১ হামলায় যুক্ত ব্যাঙ্কের নাম এল তদন্তে
অভিযুক্ত কাউন্সিল
এরপর গত ৯ মে (২০২৬) রাতে অভিযুক্ত কাউন্সিলর আবারও ওই মহিলাকে প্রকাশ্য রাস্তায় কুরুচিকর ভাষায় গালিগালাজ করে তাঁর শ্লীলতাহানি করেন এবং চরম পরিণতির হুমকি দেন। ১ জুন, ২০২৬ তারিখে রিজেন্ট পার্ক থানায় মামলা রুজু হওয়ার পর পুলিশ ব্যবস্থা নিয়ে অভিযুক্ত কাউন্সিলরকে গ্রেফতার করে।



