Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: রাজ্যের আবহাওয়ায় এখন দুই ভিন্ন (Weather Report) ছবি। একদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে ঝড়-বৃষ্টির কারণে স্বস্তির পরিবেশ তৈরি হয়েছে, অন্যদিকে দক্ষিণবঙ্গের মানুষ এখনও ভ্যাপসা গরম ও অস্বস্তিকর আবহাওয়ার সঙ্গে লড়াই করছেন।
প্রাক-বর্ষার বৃষ্টি (Weather Report)
আবহাওয়া দফতরের পূর্বাভাস (Weather Report) অনুযায়ী, উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় আগামী কয়েক দিন বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি চলতে পারে। কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারের মতো এলাকায় এই বৃষ্টির প্রভাব বেশি দেখা যেতে পারে। আবহাওয়াবিদদের মতে, এটি মূলত প্রাক-বর্ষার বৃষ্টি।
কোথায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা? (Weather Report)
অন্যদিকে দক্ষিণবঙ্গে গরমের দাপট এখনও কমেনি। দিনের বেলায় তাপমাত্রা বেশি থাকছে, সঙ্গে বাড়ছে আর্দ্রতাজনিত অস্বস্তি। তবে বিচ্ছিন্নভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে ঝড়-বৃষ্টির সম্ভাবনা তুলনামূলক বেশি।
আরও পড়ুন: Bolpur Protest Clash: উচ্ছেদ অভিযানে বাধা, সরকারি গাড়িতে ভাঙচুরের অভিযোগ
বজায় থাকবে গরম
কলকাতাতেও গরম ও ঘামঝরা আবহাওয়া বজায় থাকবে। যদিও মাঝে মাঝে মেঘলা আকাশ এবং বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবু তাপমাত্রায় বড় কোনও পরিবর্তনের আশা নেই। সপ্তাহের শেষভাগে কলকাতা ও আশপাশের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়তে পারে।


