Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি সংলগ্ন (TMC Central Party Office) কালীঘাটের টিএমসি পার্টি অফিসে পৌঁছালেন সিআইডি অফিসাররা। সই কাণ্ডের সূত্র ধরেই জিজ্ঞাসাবাদ করার জন্য এই জায়গায় গিয়েছিলেন আধিকারিকরা।
সিআইডির সঙ্গে বিতর্ক (TMC Central Party Office)
কালীঘাটের কার্যালয়ে ঢুকতে গিয়ে বাধা পেতে হয় (TMC Central Party Office) সিআইডি আধিকারিকদের। জোড়াফুল শিবিরের প্রাক্তন সাংসদ ও কোষাধক্ষ্য শুভাশিস চক্রবর্তী জানান যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লিতে রয়েছেন তাই তিনি কালীঘাটের এই পার্টি অফিস সামলাবার দায়িত্বে রয়েছেন। এই অবস্থায় সিআইডি-র কাউকে ভেতরে ঢুকতে দেওয়া যাবেনা। প্রায় ২৫ মিনিট কথা হয় তাঁদের সঙ্গে।
Director Dev: রাজনৈতিক জল্পনার মাঝে নতুন পথচলা শুরু দেবের
সিআইডি জানায় কে উপস্থিত আছে না আছে তার সঙ্গে তল্লাশির কোনও সম্পর্ক নেই। সই কাণ্ডে সিবিআই-এর স্ক্যানারে রয়েছে অভিষেক। অভিষেককে পাঠানো সিআইডি-র নোটিশ সঙ্গেও নিয়ে এসেছিল তদন্তকারী দল। সেই নোটিশ দেখিয়ে ভেতরে ঢোকার চেষ্টা করে তারা। শেষ পর্যন্ত ৩০ হরিশ চ্যাটার্জি স্ট্রিটের ঠিকানার পার্টি অফিসে ঢোকে তারা। ৯ জন সিআইডি আধিকারিক প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পার্টি অফিসে ঢুকল সিআইডি। সঙ্গে একজন ভিডিওগ্রাফার।
সই কাণ্ডের তদন্তে পুলিশের সঙ্গে সহযোগিতা করছে তদন্তকারী সংস্থা সিবিআই। এর আগে ৩০ মে প্রথম কালীঘাটের বাড়িতে যায় সিবিআই। তারপর ১ জুন অভিষেককে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে অনুপস্থিত ছিলেন তিনি। পরবর্তীতে, অভিষেকের তরফে ১৪ দিনের সময় চাওয়া হয়। কিন্তু সিবিআই সাত দিনের সময় দেয়। তবে ৮ জুনও হাজিরা দেননি অভিষেক। বর্তমানে তিনি, ইন্ডিয়া জোটের বৈঠক শেষে দিল্লিতে রয়েছেন।
বিধানসভায় সই জাল কান্ডে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের 30 হরিশ চ্যাটার্জি স্ট্রিটের বাড়ির উল্টো দিকে তৃণমূল কার্যালয়ে তল্লাশি অভিযান চালানোর পাশাপাশি এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের অফিসে সিআইডি-এর বিশাল টিম। প্রথমে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসের কর্মীরা সহযোগিতা করছিলেন না বলে অভিযোগ করে সিআইডি। পরে সিআইডি আধিকারিকরা অফিসের ভিতর ঢুকে এই মুহূর্তে তল্লাশি অভিযান চালাচ্ছে বলে খবর।


