Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: রাজনীতির পাশাপাশি এবার যেন আরও বড় পরিসরে (Director Dev) নিজের পথচলাকে এগিয়ে নিয়ে গেলেন দেব। অভিনেতা, প্রযোজক এবং সাংসদ-এই তিন পরিচয়ের বাইরেও সাম্প্রতিক সময়ে তাঁর ভিন্ন পদক্ষেপ নিয়ে জোর চর্চা শুরু হয়েছে বিনোদন মহলে। সম্প্রতি দিল্লি সফরে গিয়েছিলেন দেব। সেখানে একাধিক গুরুত্বপূর্ণ বৈঠক সেরে কলকাতায় ফিরে আসেন তিনি। এর আগে সমাজ মাধ্যমে তিনি ইঙ্গিতপূর্ণ একটি বার্তা দিয়ে জানিয়েছিলেন, ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়নের পথে যাঁরা কার্যকর ভূমিকা নেবেন, তাঁদের সমর্থন জানিয়েছেন তিনি।
রাজনৈতিক মহলে জল্পনা (Director Dev)
এরপর থেকেই রাজনৈতিক মহলে নানা জল্পনা (Director Dev) শুরু হয়েছে। সূত্রের দাবি, ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গেও আলোচনা করেছেন দেব। সেই খবর সামনে আসতেই নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে-তাহলে কি রাজনৈতিক সমীকরণে কোনও বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছেন তিনি? যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত দেবের তরফে কোনও আনুষ্ঠানিক মন্তব্য সামনে আসেনি।
পরিচালনায় দেব
অন্যদিকে রাজনৈতিক ব্যস্ততার মাঝেও সিনেমা নিয়ে তাঁর পরিকল্পনা থেমে নেই। আসন্ন দুর্গাপুজোয় মুক্তি পেতে চলেছে দেব ও শুভশ্রী অভিনীত বহুল প্রতীক্ষিত ছবি ‘Desu 7’। ছবিটি ঘিরে দর্শকদের আগ্রহ ইতিমধ্যেই তুঙ্গে। কারণ এই ছবির পরিচালনা করবেন দেব। বিশেষ করে অনির্বাণ ভট্টাচার্যকে নিয়ে নানা বিতর্ক থাকলেও তাঁকে ছবিতে রাখার সিদ্ধান্তে অনড় ছিলেন দেব। ফলে সিনেমাপ্রেমীদের কৌতূহল আরও বেড়েছে।
আরও পড়ুন: Malda Crime: বিহারের আগ্নেয়াস্ত্র নিয়ে বাংলায় মদের ঠেকে দাপাদাপি, গ্রেফতার ২!
সব মিলিয়ে একদিকে রাজনৈতিক জল্পনা, অন্যদিকে বড় বাজেটের পুজোর ছবি-দুই ক্ষেত্রেই এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন দেব। আগামী দিনে তাঁর পরিচালক হিসেবে নতুন পথচলা কোন দিকে মোড় নেয়, সেদিকেই নজর সবার।


