Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: জেতা ম্যাচ কার্যত ভারত ‘এ’ দলকে উপহার দিয়ে এল শ্রীলঙ্কা ‘এ’ দল। জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেন তিলক ভর্মা (India A)।
টানটান ম্যাচে জয় ভারতের (India A)
এই মুহূর্তে ভারতীয় ‘এ’ দোল ব্যস্ত ত্রিদেশীয় সিরিজ খেলতে। একদিনের সিরিজের প্রথম ম্যাচে শ্রীলঙ্কা ‘এ’ দলকে ৮ রানে হারিয়ে জয় তুলে নিল ভারত। একসময় মনে হতে থাকে এই ম্যাচ সহজেই জিতে যাবে লঙ্কা সিরিজ। তবে শেষ পর্যন্ত ২৭৭ রানের জবাবে শ্রীলঙ্কার ইনিংস শেষ হয়ে যায় ২৬৯ রানে (India A)।
১০ বলে ৪ উইকেট হারিয়ে এই ম্যাচ মাঠেই ছেড়ে এলেন শ্রীলঙ্কান প্লেয়াররা। টস জিতে প্রথম ব্যাট করার সিদ্ধান্ত নেয় ভারত। এই ম্যাচের মূল আকর্ষণ ছিলেন বৈভব সূর্যবংশী। তবে তিনি ফিরে যান মাত্র ১৪ রানে। অন্যদিকে আরকে ওপেনার প্রভসিমরম সিং ফেরেন ২ রানে। প্রিয়াংশ আর্য ঝোড়ো শুরু করলেও বড় রান করতে পারেননি। আগ্রাসী মেজাজে সুর বাঁধলেও সেই ছন্দপতন হয় ৩২ রানে। তাঁর ইনিংসে ছিল ৪টি চার এবং ১টি ছয়।
এরপর ইনিংসের হাল ধরেন ঋতুরাজ গায়কোয়াড়। তিনি দায়িত্ব নিয়ে দলের স্কোর বোর্ড এগিয়ে নিয়ে যেতে থাকেন। ১১৪ বলে ১০১ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন তিনি। তাঁর ইনিংস সাজানো ছিল ৬টি চার এবং ৩টি ছয় দিয়ে। এরপর তিলক ভর্মা খেলেন ৬০ রানের ইনিংস। শেষে আয়ুষ বাদোনি (১৮ বলে ২৪) এবং সূর্যাংশ শেগদে (১৪ বলে অপরাজিত ২৬) দলকে সম্মানজনক জায়গায় নিয়ে যায় (India A)।

শ্রীলঙ্কার সফলতম বোলার মোহামেদ সিরাজ ৬৭ রানে নিয়েছেন ২ উইকেট। ৩৫ রানে ১ উইকেট নিয়েছেন ওয়ানুজা সাহানের। ৪৬ রানে ১ উইকেট নিয়েছেন চামিকা করুণারত্নের। ৪৯ বলে ১ উইকেট গারুকা সঙ্কেতের।

আরও পড়ুন: Pakistan Satellite Surveillance: মহাকাশে নতুন আশঙ্কা, ভারতের ওপর পাক স্যাটেলাইটের নজরদারি!
জয়ের জন্য ২৭৮ রানের লক্ষ্য নিয়ে মাঠে নামেন শ্রীলঙ্কান ব্যাটাররা। শুরুটা খারাপ না করলেও শেষ রক্ষা করতে পারেনি শ্রীলঙ্কা। দুই ওপেনার নিরোশান ডিকওয়েল্লা এবং অভিষ্কা ফার্নান্ডো আগ্রাসনের সঙ্গে শুরু করেন। ডিকওয়েল্লা করেন ৪৭ রান। অভিষ্কার ব্যাট থেকে আসে ৪৫ রান। এরপর উইকেট হারালেও দলকে ভাল জায়গায় পৌঁছে দেন সাদিরা সমরবিক্রম এবং অধিনায়ক আরাচ্চিগে। ৫১ বলে ৪টি চারের সাহায্যে ৪৬ রান করেন সমরবিক্রম। আরাচ্চিগে করেন ৭২ বলে ৭৪।
এই দুই ব্যাটার যতক্ষণ ক্রিজে ছিলেন মনে হচ্ছিল ম্যাচ জিতে যাবে শ্রীলঙ্কা। কিন্তু এই জুটি ভাঙার সঙ্গে সঙ্গেই বদলে যায় ম্যাচের ছবি। বিশেষ ভাবে উল্লেখ্য ৪৯ তম ওভারে ৩ উইকেট হারিয়ে ম্যাচ হেরে যায় শ্রীলঙ্কা। ভারতের হয়ে আরশাদ খান, অনুকূল রায়, আয়ুষ এবং ভিপরাজ নেন দুটি করে উইকেট (India A)।


