Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: মুঘল রান্নার অন্যতম বিখ্যাত পদ মুর্গ মুসল্লম (Murgh Musallam)। সুগন্ধি মশলা, দই এবং বাদাম দিয়ে তৈরি রিচ আর কৃমি গ্রেভিতে তৈরি এই পদ বিশেষ অনুষ্ঠান বা উইকেন্ড রেসিপির জন্য একেবারে আদর্শ।
বানাতে কী কী লাগবে? (Murgh Musallam)
১টি গোটা মুরগির মাংস (Murgh Musallam) (প্রায় ১ কেজি), ১ কাপ টক দই, ২টি পেঁয়াজ কুচি, ২ টেবিল চামচ আদা-রসুন বাটা, ১ চা চামচ হলুদ, ১ চা চামচ লাল লঙ্কা গুঁড়ো, ১ চা চামচ গরম মশলা, ৮-১০টি কাজুবাদাম, ১০-১২টি কাঠবাদাম, ২ টেবিল চামচ ঘি, ৩ টেবিল চামচ তেল, নুন স্বাদমতো এবং কয়েকটি সেদ্ধ ডিম।
বানাবেন কীভাবে? (Murgh Musallam)
প্রথমে গোটা মুরগির মাংসকে ভালোভাবে পরিষ্কার করে দই, আদা-রসুন বাটা, হলুদ, লঙ্কা গুঁড়ো ও নুন দিয়ে অন্তত ২ ঘণ্টা মেরিনেট করে রাখুন। এরপর কাজু ও কাঠবাদাম ভিজিয়ে মিহি পেস্ট তৈরি করুন।
কড়াইয়ে তেল ও ঘি গরম করে পেঁয়াজ সোনালি হওয়া পর্যন্ত ভাজুন। এবার বাদামের পেস্ট এবং বাকি মশলা দিয়ে কষিয়ে নিন। মেরিনেট করা মাংসটি কড়াইয়ে দিয়ে ধীরে ধীরে রান্না করুন। প্রয়োজন হলে অল্প গরম জল দিয়ে দিন।
মাংস প্রায় সেদ্ধ হয়ে এলে সেদ্ধ ডিমগুলি মাংসের মধ্যেই ভরে দিন অথবা গ্রেভির মধ্যে দিয়ে দিন। ঢেকে কম আঁচে ২০-২৫ মিনিট রান্না করুন। শেষে গরম মশলা ছড়িয়ে নামিয়ে নিন।
আরও পড়ুন: Khichdi: বৃষ্টির রাতে মজাদার খিচুড়ি, পারফেক্ট সঙ্গী হবে কারা?
গরম নান, রুমালি রুটি কিংবা পোলাওয়ের সঙ্গে পরিবেশন করুন সুস্বাদু মুর্গ মুসল্লম।


