Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: যাঁদের কাছে জি-র কোনও চ্যানেল বা জি-৫ নেই, এবার তাকে জন্য সুখবর (FIFA)।
বিশ্বকাপ দেখার সুযোগ ফ্রি-তে (FIFA)
বিশ্বকাপের ঢাকে কাঠি পড়ে গেছে বললেই চলে। রাত জেগে নিজের পছন্দের প্লেয়ার এবং দলের জন্য গলা ফাটাতে প্রস্তুত। কেউ রোনাল্ডো আবার কেউ মেসি, আবার কেউ নেইমার তো আবার কেউ এমবাপে, শেষ হাসি কে হাসবে সেটা তো সময়ই বলবে। কিন্তু এই মুহূর্তে সাজো সাজো রব (FIFA)।
২০২৬ সালের ফিফা বিশ্বকাপে বল গড়ানোর অপেক্ষা। ভারত এই প্রতিযোগিতায় না থাকলেও ভারতে ফুটবল নিয়ে উন্মাদনার পারদ কোনও দেশের থেকে কম নয়। দেশের বিভিন্ন প্রান্তে রয়েছেন সমর্থকরা। সবাই পতাকা কেনার থেকে জার্সি কেনা সবটাই প্রস্তুত। তবে দীর্ঘদিন সম্প্রচার নিয়ে ছিল ধোঁয়াশা। শেষ পর্যন্ত জল্পনার অবসান ঘটিয়ে এবার জি সেই সম্প্রচার করবে। তবে যাঁদের জি-র কোনও চ্যানেল নেই বা সাবস্ক্রিপশন নেই তাঁরাও এবার হতাশ হবেন না।
বিশ্বকাপ শুরুর কয়েকদিন আগে জি এন্টারটেইনমেন্ট ভারতে এই টুর্নামেন্ট সরকারি সম্প্রচারকারী হিসেবে যুক্ত হয়। এর কারণে টিভি এবং অনলাইনে খেলা দেখতে পারবেন ফুটবলপ্রেমীরা। এর পাশাপাশি জি স্পোর্টস জগতে নিজেদের অবস্থান পোক্ত করতে নিয়ে এসেছে চারটি চ্যানেল। সেগুলি হল ইউনাইট৮ স্পোর্টস ১, ইউনাইট৮ স্পোর্টস ১ এইচডি, ইউনাইট৮ স্পোর্টস ২ এবং ইউনাইট৮ স্পোর্টস ২ এইচডি (FIFA)।

আরও পড়ুন: School Cash Scandal: প্যাকেটবন্দি কোটি কোটি টাকা, গুনতে আনতে হল মেশিন! তোলপাড় কাঁচরাপাড়া
জি-র অনলাইন প্ল্যাটফর্ম জি-৫ এ দুটি আলাদা প্ল্যান এনেছে বিশ্বকাপ দেখার জন্য। তিন মাসের জন্য ৭৯৯ টাকা ধার্য করা হয়েছে। এক বছরের জন্য খরচ ১৬৯৯ টাকা। তবে যাঁদের সাবস্ক্রিপশন নেই তাঁরাও বঞ্চিত হবেন না এই বিশ্বকাপ দর্শন থেকে। দূরদর্শন স্পোর্টস কিছু গুরুত্বপূর্ণ ম্যাচ সরাসরি সম্প্রচার করবে বলেই জানিয়েছে।

দূরদর্শন স্পোর্টস ১১ জুনের উদ্বোধনী ম্যাচ দেখাবে, যেখানে মুখোমুখি হবে মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকা। ভারতীয় সময় অনুযায়ী ম্যাচটি ১২ জুন রাত ১২টা ৩০ মিনিটে শুরু হবে। এর পাশাপাশি কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল এবং ফাইনাল ম্যাচও ডিডি ফ্রি ডিশে দেখা যাবে। কোয়ার্টার ফাইনাল ম্যাচগুলি হবে ৯, ১০ এবং ১১ জুলাই। সেমিফাইনাল অনুষ্ঠিত হবে ১৪ ও ১৫ জুলাই। আর ১৯ জুলাই হবে এ বারের বিশ্বকাপের ফাইনাল ম্যাচ (FIFA)।


