Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: ভারী থেকে অতি ভারী বৃষ্টি উত্তরবঙ্গে। বজ্রবিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টি সব জেলাতে (Weather)। মঙ্গলবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে উত্তরবঙ্গে। দক্ষিণবঙ্গে গরম ও অস্বস্তিকর আবহাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভাবে ঝড় বৃষ্টি। দু-এক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস। ঝড় বৃষ্টি চলবে আগামী সাত দিন। সিস্টেম, বিহারের উপর ঘূর্ণাবর্ত। পাঞ্জাব থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ পর্যন্ত অক্ষরেখা এটি হরিয়ানা উত্তরপ্রদেশ বিহার ঝাড়খণ্ডের উপর দিয়ে এসেছে।

মৌসুমী বায়ুর প্রভাব (Weather)
উত্তরবঙ্গ বর্ষা এসেছে। ৩-৪ জেলায় দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু। অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে বাংলার বাকি জেলাগুলিতে। দক্ষিণবঙ্গের সঙ্গে সঙ্গে বিহার ঝাড়খন্ড উড়িষাতেও আগামী তিন চার দিনে বর্ষা।
উত্তরবঙ্গের আবহাওয়া (Weather)
আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায়। ভারী বৃষ্টি হতে পারে, দার্জিলিং কালিম্পং কোচবিহার উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলাতে। বাকি সব জেলাতেই বিক্ষিপ্তভাবে ৪০ থেকে ৫০ কিলোমিটার ঝড়ের সঙ্গে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সতর্কতা। আগামী মঙ্গলবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি জেলার দু এক জায়গায়। দার্জিলিং থেকে মালদা পর্যন্ত সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত ঝড়ো হাওয়া বইতে পারে।

দক্ষিণবঙ্গ – এর আবহাওয়া (Weather)
গরম ও অস্বস্তির মাঝেই ঝড় বৃষ্টির সতর্কতা। দুই এক জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি। বৃষ্টি না হলেই গরম এবং অস্বস্তিকর আবহাওয়া ফিরবে। আগামী ৭ দিনে বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা।
ভারী বৃষ্টির সতর্কতা (Weather)
আজ পূর্ব বর্ধমান এবং বাঁকুড়া জেলা তে ভারী বৃষ্টির সতর্কতা। আট জেলাতে কালবৈশাখীর সতর্কতা ঝড় হতে পারে ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে। পূর্ব ও পশ্চিম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এবং হুগলি জেলাতে কালবৈশাখীর সম্ভাবনা। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাঁকুড়া জেলাতেও ঝড় বৃষ্টির সম্ভাবনা। আগামী মঙ্গলবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। ৩০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে ঝড়ের সঙ্গে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস। বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে পূর্ব-পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদীয়া জেলাতে।

কলকাতার আবহাওয়া
সকাল থেকেই গরম ও অস্বস্তিকর আবহাওয়া। দুপুরের পর বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা। ৩০-৫০ কিঃমিঃ বেগে দমকা হাওয়া সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস। ঝড়বৃষ্টির কারনে সাময়িক স্বস্তি। গরম এবং অস্বস্তি আপাতত থাকবে। আগামী সাতদিন বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।



