Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: পলাশ নস্কর, নিউটাউন: রোজ সকালে নিউটাউনে প্রাতঃ ভ্রমণে যান বিজেপি নেতা দিলীপ ঘোষ (Dilip Ghosh)। সেখানে গিয়েই রাজ্যের বিভিন্ন ইস্যু নিয়ে মন্তব্য করলেন তিনি।
শহরে বারবার আগুন লাগার ঘটনা প্রসঙ্গে… (Dilip Ghosh)
কলকাতা এবং আশেপাশে এই ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা বারেবারে (Dilip Ghosh) ঘটেছে। এতদিন টাকা পয়সা দিয়ে চলেছে। এখন আর সেগুলো হবেনা। নতুনভাবে সবকিছু হচ্ছে। সময় থাকতে মেনে নিন। নাহলে পরে অসুবিধা আছে। আমাদের যেন বেশি কড়া হতে না হয়। নিজেরাই ব্যবস্থা নিন। নিজেরাই সরিয়ে ফেলুন। আপনার পেটের ভাত কেউ মারবে না। আইন মেনে চলুন। অবৈধ ভাবে কোনোকিছু করা যাবে না।
তিলজলা, তপসিয়ায় কুটীর শিল্পের মতো বেআইনি ব্যবসা গড়ে উঠেছে… (Dilip Ghosh)
কারখানা এবং ব্যবসা। সব জায়গায় বেআইনি কাজ (Dilip Ghosh) চলছে। বিদ্যুতের সংযোগ অবৈধ। মগরাহাটে বিদ্যুৎ দফতর অবৈধ সংযোগ কাটতে গেছিল। তাদের ওপর আক্রমণ করা হয়েছিল। পুলিশ পালিয়ে এসেছিল। ব্যবসা করব। পয়সা কামাবো। সরকারকে দেব না। এটা চলবে না। সরকারের সঙ্গে যুক্ত লোক অবৈধ কাজ করে। এসব আর চলবে না। সরকারের রেভিনিউ সরকার। অবৈধ গুণ্ডা ট্যাক্স বন্ধ হয়ে গেছে। এবার এগুলো বন্ধ করতে হবে। বালি পাথর কয়লা অবৈধ করবার বন্ধ হয়ে গেছে।

আগের সরকারের সমস্ত ফাইল খোলা হবে? যেখানে অবৈধ কাজ হয়েছে সেখানে ব্যবস্থা নেওয়া হবে কী? (Dilip Ghosh)
যেখানে সন্দেহ আছে সেখানে ফাইল রিভিউ হবে (Dilip Ghosh)। মেসি কান্ড একটা বড় ঘটনা। যারা এর পিছনে আছে সবার ফাইল বেরোবে। যারা টাকা দিয়েছিল তাদের টাকা ফেরত হবে।
বিষ্ণুপুর বিধানসভার দিলীপ মন্ডলের সোশ্যাল মিডিয়াতে হুমকি…
দিলীপ মণ্ডলের একের পর এক থ্রেট। বদলা আমরা ১৫ বছর ধরে দেখেছি। অভ্যাস তৈরি হয়ে গেছিল। এই অভ্যাস পাল্টে ফেলুন। সরকার কোনো কিছুই বরদাস্ত করবে না।
আরও পড়ুন: Falta News: পালাবদলে ‘ত্রাস’ জাহাঙ্গীর পলাতক, স্বস্তির হাওয়ায় ঘরে ফিরছেন ফলতার ঘরছাড়া মানুষ
সুজিত বোস -গর্গ চট্টোপাধ্যায় গ্রেফতার
সুজিত গর্গ গ্রেফতার। অনেক বাঘ সিংহকে খাঁচায় ঢুকতে হবে। ক্ষমতার মোহে এসব করত। আর বরদাস্ত হবে না।

টুটু বোসের মৃত্যু প্রসঙ্গে…
টুটু বসু অনেকদিন ধরে ক্লাবের সঙ্গে যুক্ত ছিলেন। তার চলে যাওয়া অপূরণীয় ক্ষতি। আমি তাঁর আত্মার শান্তি কামনা করি।


