Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: আসন্ন টি-২০ বিশ্বকাপে কবে থেকে মাঠে নামবেন স্মৃতি, হরমনরা (ICC Women’s T20 World Cup)?
মেয়েদের বিশ্বকাপের সূচি ঘোষণা (ICC Women’s T20 World Cup)
আজকেই রাত থেকে শুরু হতে চলেছে ফুটবলের মহারণ। সেই রণে ভারত না থাকলেও ভারতে ফুটবল নিয়ে উন্মাদনার শেষ নেই। এই সময় অফিস, স্কুল, কলেজ সবটাই কিছুটা বিঘ্নিত হতে চলেছে। তবে সবথেকে বেশি যেটা হতে চলেছে সেটা হল ঘুমের বারোটা বাজতে চলেছে। তাতেও কিছু যায় আসে না (ICC Women’s T20 World Cup)।
তবে ফুটবল বিশ্বকাপের মাঝেই শুরু হতে চলেছে আরেক বিশ্বকাপ। মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি ঘোষণা হয়ে গেল। ১২ জুন থেকে শুরু হতে চলেছে মেয়েদের বিশ্বকাপ। ইংল্যান্ডের মাটিতে নামবেন হরমনপ্রীত কৌর, স্মৃতি মান্ধানারা। ফুটবল বিশ্বকাপের মতো ক্রিকেট বিশ্বকাপেও দলের সংখ্যা বাড়ছে। প্রথমবার খেলবে ১২টি দল। ইংল্যান্ড এবং ওয়েলসে আয়োজিত হবে। প্রায় একমাস ধরে চলবে এই বিশ্বযুদ্ধ। ফাইনাল হবে ৫ জুলাই।
নিউ জিল্যান্ড এবার টি-২০ বিশ্বকাপ শুরু করবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হয়ে। ফেবারিট দলের তালিকায় ভারত থাকলেও এই বিশ্বকাপ ঐতিহাসিক হতে চলেছে নেদারল্যান্ডের। ফুটবলে ডাচদের দাপট থাকলেও মেয়েদের বিশ্বকাপে এই প্রথম।
অন্যদিকে ওয়ানডে বিশ্বকাপ জেতার পর থেকে ভারতের কাছে সমর্থকদের প্রত্যাশা বেড়েছে বহুগুণ। গ্রুপ এ-তে রয়েছে ভারত আর স্মৃতিদের এই গ্রুপে আছে পাকিস্তান, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, বাংলাদেশ এবং নেদারল্যান্ডস (ICC Women’s T20 World Cup)।
আরও পড়ুন: Jiban Krishna Saha: জেলবন্দি জীবনকৃষ্ণ সাহার বাড়িতে সিআইডির হানা
শুক্রবার শুরু বিশ্বকাপ। প্রথম ম্যাচে মুখোমুখি ইংল্যান্ড-শ্রীলঙ্কা। ৫ জুলাই লর্ডসে ফাইনাল। স্টার স্পোর্টস নেটওয়ার্কে সরাসরি সম্প্রচার করা হবে মেয়েদের এই বিশ্ব যুদ্ধ। লাইভ স্ট্রিমিং জিও হটস্টারে হবে। ১২টি দলকে দুটো গ্রুপে ভাগ করা হয়েছে। প্রত্যেক গ্রুপে ৬টি দল। গ্রুপে প্রত্যেক দল একবার করে একে অপরের মুখোমুখি হবে। প্রত্যেক গ্রুপের সেরা দুই দল শেষ চারে যাবে। দুই বিজয়ী দল ফাইনালে খেলবে।
গ্রুপ এ : ভারত, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান, নেদারল্যান্ডস, বাংলাদেশ।
গ্রুপ বি : ইংল্যান্ড, নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড (ICC Women’s T20 World Cup)।


