Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: জোড়া গোলে ফ্রান্সকে ৩-০ জিতিয়ে বিশ্বকাপের রেকর্ডবইয়ে আরও একবার নাম লিখিয়ে ফেললেন ফ্রান্স তারকা কিলিয়ান এমবাপে (Kylian Mbappe)।
এমবাপের তাণ্ডব বিশ্বকাপের মঞ্চে (Kylian Mbappe)
ফরাসি বিপ্লবের অন্যতম নায়ক কিলিয়ান এমবাপে। যদিও এই বিধ্বংসী ফর্মের পর নেটিজেনরা বলছেন কিলিয়ান নয় ‘কিলার’ এমবাপে। সুইডেনের বিরুদ্ধে জোড়া গোলে ম্যাচ জিতিয়েছেন তিনি। এই মুহূর্তে ফ্রান্সের ত্রয়ী বিশ্বের অন্যতম নিষ্ঠুর এবং ভয়ঙ্কর তিন। বিশ্বকাপের মঞ্চে আবারও আরেকবার ইতিহাস লিখলেন এই ফরাসি তারকা (Kylian Mbappe)।
নিউ ইয়র্ক-এর নিউ জার্সি স্টেডিয়ামে এমবাপের পারফরম্যান্সে ভর করেই বিশ্বকাপের শেষ ১৬-র টিকিট নিশ্চিত করেছে ফ্রান্স। একই সঙ্গে তিন্নি রেকর্ড ভেঙেছেন এবং পৌঁছে গেছেন বিশ্বকাপের সর্বকালের সেরা গোলদাতাদের তালিকায়। এই ম্যাচেই তিনি ছুঁয়েছেন মেসিকে। ২০২৬ সালের বিশ্বকাপে গোল্ডেন বুটের লড়াইয়ে এখন মেসি এবং এমবাপের গোলের সংখ্যা ৬।
ম্যাচের পর সোশ্যাল মিডিয়ায় নিজের উচ্ছ্বাস প্রকাশ করতে গিয়ে এমবাপে লিখেছেন, ‘আরও এক প্রতিপক্ষকে বিদায় জানানো গেল। সুইডেনের বিরুদ্ধে জিতেছে ফ্রান্স। আর আমি আবারও সেই কাজটাই করেছি, যা সবচেয়ে ভাল পারি প্রতিপক্ষের রক্ষণে অস্থিরতা তৈরি করা (Kylian Mbappe)।’

সুইডেনের বিরুদ্ধে ম্যাচে নামার আগেই তিনি ব্রাজিলের রোনাল্ডোর রেকর্ড ভেঙে দিয়েছিলেন। সামনে ছিল আরেক রেকর্ড ভাঙার সুযোগ। সেই সুযোগও হাতছাড়া করেননি তিনি। এই ম্যাচে ক্লোজের রেকর্ড ভেঙে বিশ্বকাপে এখন তাঁর গোল সংখ্যা ১৮। সামনে শুধুই মেসি। এর পাশাপাশি বিশ্বকাপের নকআউট ইতিহাসে সর্বাধিক গোলদাতা এককভাবে তিনি। তাঁর গোল সংখ্যা ১০।
বিশ্বকাপের সবচেয়ে বড় মঞ্চে গুরুত্বপূর্ণ সময়ে দলের জন্য জ্বলে ওঠাই যেন এমবাপের স্বভাব। ম্যাচের চাপ যত বাড়ে, তাঁর পারফরম্যান্সও যেন তত উজ্জ্বল হয়ে ওঠে। আর সেই ধারাবাহিকতাই তাঁকে ইতিহাসের অন্যতম সেরা নকআউট ফুটবলার হিসেবে প্রতিষ্ঠিত করেছে তবে বিশ্বকাপ শুধু নয় দলের জন্য যে কোন গুরুত্বপূর্ণ সময়েই জ্বলে উঠেছেন তিনি। এখন দেখার বিশ্বকাপ শেষ হলে আর কী কী রেকর্ড ভেঙে নিজের নামে লেখেন তিনি (Kylian Mbappe)।


