Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: ফুটবল বিশ্বকাপ দেখা নিয়ে একাধিক সমস্যার মুখে পড়লেন ফুটবলপ্রেমীদের একাংশ। সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দিলেন তাঁরা (ZEE5)।
ক্ষেপে লাল দর্শকরা (ZEE5)
বৃহস্পতিবার হয়েছে অপেক্ষার অবসান। বিশ্বকাপের বোধন হয়ে গেছে। প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল মেক্সিকো এবং দক্ষিণ আফ্রিকা আর সেই ম্যাচে জয় ছিনিয়ে নিয়েছে মেক্সিকো। সেই জয়ে মেক্সিকোর সমর্থকরা খুশি হলেও ভারতের ফুটবল সমর্থকরা মোটেও খুশি নয় বরং ক্ষেপে লাল তাঁরা। আর তার কারণ ভারতে বিশ্বকাপের সম্প্রচার। অনেক টালবাহানার পর অবশেষে জি ভারতে ফুটবল সম্প্রচার স্বত্ব পেয়েছে। কিন্তু প্রথম ম্যাচেই এমন হোঁচট খেল যে সমর্থকদের রোষের মুখে পড়তে হল সংস্থাকে (ZEE5)।
জি নেটওয়ার্ক দায়িত্ব নেওয়ার পরের সংস্থার তরফে জানানো হয় হয় বিশ্বকাপ দেখানোর জন্য ৭৯৯ টাকার প্যাক কিনতে হবে আর সেখান থেকেই ক্ষোভ বাড়ছিল সমর্থকদের মধ্যে। এবার সেই ক্ষোভ যেন আগুন হয়ে ছড়িয়ে পড়ল সামাজিক মাধ্যমে। ম্যাচ চলাকালীন লাইভস্ট্রিমিং আটকে যায় বলেই সমর্থকদের একাংশের দাবি। চড়া দামে প্যাক কিনে এমন প্রযুক্তিগত সমস্যা কেন হবে এই নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেন দর্শকদের একাংশ।
মেক্সিকো এবং দক্ষিণ আফ্রিকার ম্যাচ শুরু হয় ভারতীয় সময় ১২.৩০ থেকে। রাত জেগে খেলা দেখার আনন্দ উপভোগ না করে বরং সেটা যন্ত্রণায় পরিণত হয়েছিল সমর্থকদের এমন টাই তাঁরা জানাচ্ছেন সামাজিক মাধ্যমে। ম্যাচ শুরুর আগে যে বিতর্ক ছিল গ্রাস রুট লেভেলে সেই ক্ষোভ এখন দাবানলে পরিণত হয়েছে। ব্যাপক সমালোচনার মুখে পড়তে হয়েছে এই সংস্থাকে (ZEE5)।
তবে এখানেই শেষ নয়। এই সংস্থার কার্যকলাপকে অনেকেই ‘স্ক্যাম’ বলে দাগিয়ে দিচ্ছেন কারণ বিশ্বকাপ শুরুর আগে যে ৭৯৯ টাকার প্যাক কিনতে বলা হয়েছিল সেখানে তিনটে ডিভাইস লগ-ইন করার সুবিধা ছিল কিন্তু বিশ্বকাপের একদিন আগে সেটা ওয়ান ডিভাইস হয়ে যায়। তবে এই সমালোচনার মুখে পরে জি পূর্ব প্রতিশ্রুতি মত তিনটি ডিভাইসে দেখার সুবিধা ফিরিয়ে দেয়।
সমস্যার ইতি এখানেও হয়নি। উদ্বোধনী অনুষ্ঠান এবং প্রথম ম্যাচ চলাকালীন বহু দর্শক লাইভস্ট্রিমে বারবার সমস্যা হওয়ার অভিযোগ করেন এই সংস্থার বিরুদ্ধে। অনেকেই জানিয়েছেন, ম্যাচ দেখার সময়ে লাইভস্ট্রিমিং বারবার আটকে যায়া,বাফারিং, সার্ভার ফ্রিজ এবং ভিডিয়োর কোয়ালিটি খারাপও বলেই অভিযোগ করেন। এছাড়া পড়তে হয়েছে লগ-ইন সংক্রান্ত সমস্যার মুখে। সবথেকে বেশি প্রশ্ন উঠছে K স্ট্রিমিং নিয়ে। চড়া দামে প্যাকেজ কিনলেও উদ্বোধনী ম্যাচে 4K স্ট্রিমিং না পাওয়ার অভিযোগ করেছেন ফুটবল সমর্থকরা।
আরও পড়ুন: 19 Rebel TMC MP: লোকসভায় চরম ভাঙন তৃণমূলে? স্পিকারের দফতরে ১৯ জন ‘বিদ্রোহী’ সাংসদের তালিকা!
সাবস্ক্রিপশনের মূল্য বৃদ্ধি নিয়েও তৈরি হয়েছে অসন্তোষ। অনেক ফুটবলপ্রেমীর দাবি, তাঁরা শুধুমাত্র বিশ্বকাপ দেখার জন্যই ৭৯৯ টাকার প্যাকেজ কিনেছেন, Zee5-এর অন্যান্য কনটেন্ট দেখার জন্য নয়। ফলে এই মূল্য তাঁদের কাছে অনেকটাই বেশি বলে মনে হয়েছে। ম্যাচ শুরুর ঠিক আগে এবং কিক-অফের সময়ে অ্যাপ ক্র্যাশ ও সার্ভার বিভ্রাটের অভিযোগও এসেছে দর্শকদের তরফে। তবে সবার এই সমস্যা হয়নি তবুও একাধিক অভিযোগের ভিত্তিতে জি-র মার্কশিট লাল। এখন দেখার বাকি ম্যাচগুলি নিয়েও একই সমস্যায় পড়তে হয় কিনা সমর্থকদের (ZEE5)।


