Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: ত্রয়ণ চক্রবর্তী: শুক্রবার নিউটাউনের বিশ্ব বাংলা কনভেনশন (Suvendu Adhikari) সেন্টারে উদযাপিত হল মোদি সরকারের ১২ বছর পূর্তি দিবস। সেই মঞ্চ থেকেই সাংবাদিক সম্মেলনে একাধিক ইস্যু নিয়ে মুখ খুললেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
আগামীর নতুন পশ্চিমবঙ্গ (Suvendu Adhikari)
নীতি আয়োগের বৈঠকে অনেক সমস্যার কথা তুলে ধরেছেন, সেগুলো নিয়ে কোনো সুরাহা মিলবে?
বিগত সরকার কেন্দ্রের প্রকল্প থেকে যাতে বঞ্চিত থাকে (Suvendu Adhikari) সেই ভূমিকা তিনি পালন করেছেন। এখানে বিজেপি সরকার না থাকলেও কেন্দ্র ২০১৪ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত ১২ লক্ষ কোটি টাকা দিয়েছেন। আপনারা দেখতে থাকুন, অপেক্ষা করুন। আপনি নিজেই ডবল ইঞ্জিনের প্রচারক হবেন। আয়ুষ্মান ভারত, সূর্যঘর প্রকল্প যুক্ত করা এসব হবে। তৎকালীন সরকার ২৭ হাজার কোটি টাকা লুঠ করেছে। আমাদের কোনো প্রশাসনিক বৈঠকে ডাকত না, আমরা বিরোধীদের ডাকছি। ওনাদের কাছেও তথ্য নিচ্ছি। মনরেগা শেষ হচ্ছে। আমরা নতুন করে ১২৫ দিনের কাজ শুরু করেছি। যা ইতিমধ্যেই স্বাক্ষর করা হয়েছে। ইতিমধ্যেই দিলীপ ঘোষের হাতে আমরা তা তুলে দেব । আগামী দিনে নতুন পশ্চিমবঙ্গ দেখবে সকলে।
প্রশ্ন: আইনশৃঙ্খলার অবনতি আমরা গত সরকারে দেখেছি। কিন্তু ধর্মকে সামনে রেখে আইনশৃঙ্খলার অবনতি হলে কী করবেন?
আগে যা দেখেছেন এখন আর দেখতে পারবেন না। যদি কেউ করে সে ক্ষেত্রে আমার থেকে খারাপ মুখ্যমন্ত্রীর আর কেউ দেখবে না।
প্রশ্ন: ১ মাসে সব থেকে বড় প্রাপ্তি হিসেবে আপনি কোনটাকে দেখছেন? (Suvendu Adhikari)
অবৈধ প্রবেশকারীদের বের করা।
প্রশ্ন: রেলের উন্নয়নের জন্য এই রাজ্যে কী ব্যবস্থা নেওয়া হচ্ছে?
বিগত সরকার শুধু চুরি করেছে, আর কিছু করেননি। ওনাকে অনুরোধ করেছি রেলের উন্নয়নের জন্য কাজ করতে। আর টাটাকে আমরা এখানে আনবো। তবে সিঙ্গুরে জমির মালিকানা নেই সরকারের হাতে। শিল্প দফতরের দায়িত্ব পেয়েছেন তাপস রায় । বহু প্রকল্প এসেছে আমাদের কাছে। সেগুলো খতিয়ে দেখার জন্য বন্দনা যাদবের নেতৃত্বে টিম তৈরি করে দিয়েছে কাজ চলছে। শিল্পের জন্য রাজ্যগুলির উন্নত হয়। আগামী ২২ তারিখের বাজেটে শিল্প নিয়ে সব দেখতে পাবেন।
প্রশ্ন: হকারদের জন্য বিকল্প কী ব্যাবস্থা করা হচ্ছে?
প্রাথমিক ভাবে সরে যান, পরে ব্যবস্থা করা হবে। তবে রাস্তা দখল করে যা ইচ্ছে করবেন! তা করা যাবেনা।
আরও পড়ুন: 19 Rebel TMC MP: লোকসভায় চরম ভাঙন তৃণমূলে? স্পিকারের দপ্তরে ১৯ জন ‘বিদ্রোহী’ সাংসদের তালিকা!
প্রশ্ন: দুর্গা পুজোর অনুদান নিয়ে কি ভাবছে রাজ্য সরকার?
যাদের দরকার তাদেরকে সাহায্য করা হবে।


