Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: ২০২৬ বিশ্বকাপের সূচনা লগ্নে প্রথম গোলটি আসে জুলিয়ান কিনিয়োনেসের পা থেকেই (Julian Quinones)।
নজির গড়লেন মেক্সিকান তারকা (Julian Quinones)
বিশ্বকাপের সূচনা লগ্ন থেকেই জমে উঠেছে। রাত জেগে খেলার উত্তেজনার মধ্যেই আবার কেউ কেউ স্মৃতির সড়কে হেঁটে আসছেন। সেখানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে একাধিক স্মরণীয় ম্যাচ, একাধিক তারকার আগমন আর অনেকগুলো রেকর্ড। এবার বিশ্বকাপের প্রথম রাতেই সেই রেকর্ড বুকে নাম তুলে ফেললেন মেক্সিকান তারকা স্ট্রাইকার জুলিয়ান কিনিয়োনেস। সৌদি লিগে গোলের দৌড়ে পিছনে ফেলেছিলেন রোনাল্ডোকে। এবার সেই স্ট্রাকারের পা থেকেই সূচনা গোল এল বিশ্ব মঞ্চে (Julian Quinones)।
সেই সময় মাঠ এবং মাঠের বাইরে ভিড় জমিয়েছেন সমর্থকরা। গ্যালারিতে উঠছে গর্জন। সেই সময় নবম মিনিটে বল জালে জড়িয়ে দেন এই মেক্সিকান স্ট্রাইকার। আর এরপরেই গ্যালারিতে ওঠে মেক্সিকান ওয়েভ। তবে এই গোলের সঙ্গে সঙ্গেই ইতিহাস লিখলেন এই তারকা। ২-০ ব্যবধানে দক্ষিণ আফ্রিকাকে উড়িয়ে দুর্দান্ত শুরু করলে মেক্সিকো।
মেক্সিকান সিটির বিখ্যাত এস্তাদিও অ্যাজটেকা স্টেডিয়ামে মুখোমুখি হয় এই দুই দল। ম্যাচ শুরুর সময় থেকেই আক্রমণের ঝাঁঝ বাড়াতে থাকেন মেক্সিকান প্লেয়াররা। নবম মিনিটের মাথায় দক্ষিণ আফ্রিকার গোলরক্ষক রনওয়েন উইলিয়ামস বল ক্লিয়ার করতে না পারার সুযোগ কাজে লাগান এরিক লিরা আর সেই বল তিনি বাড়িয়ে দেন কিনিয়োনেসকে। তিনি বলকে সঠিক ডাইরেকশন দিতে কোনও ভুল করেননি।

বক্সের বাইরে থেকে জোরালো শট নেন এই তারকা স্ট্রাইকার। বল গোলরক্ষকের পায়ের ফাঁক দিয়ে ঢুকে যায় জালে। সঙ্গে সঙ্গে উচ্ছ্বাসে ফেটে পড়ে গোটা স্টেডিয়াম। এই গোলের মাধ্যমে কিনিয়োনেস বিশ্বকাপের উদ্বোধনী গোল করা প্রথম কনকাকাফ অঞ্চলের ফুটবলার হিসেবে ইতিহাস গড়েন রোনাল্ডোকে পিছনে ফেলে দেওয়া এই তারকা। ২০০৬ বিশ্বকাপে জার্মানির ফিলিপ লাম গোল করেছিলেন ছয় মিনিটে। তার পর এত দ্রুত বিশ্বকাপের প্রথম গোল আর দেখা যায়নি আর, মেক্সিকান এই তারকা নিজের নাম তুলে ফেললেন রেকর্ড বুকে।
আরও পড়ুন: Ahmadabad Plane Crash: আহমেদাবাদ বিমান দুর্ঘটনার এক বছর: বহু প্রশ্নের উত্তর এখনও অজানা
এরপরেও ক্ষান্ত হননি তিনি। দক্ষিণ আফ্রিকার জন্য বারবার সমস্যা তৈরি করেন তিনি। একবার তাঁর জোরালো শট পোস্টে লেগে ফিরে আসে। তবে ৬৭ মিনিটের মাথায় মেক্সিকান তারকা রাউল গোল করে দলকে এগিয়ে দেন। দুর্দান্ত হেডে তাঁর গোল জয় নিশ্চিত করে দেয় মেক্সিকোর। উল্লেখ্য সৌদি লিগে রোনাল্ডো ৩০ ম্যাচ খেলে করেছিলেন ২৮টি গোল আর এই মেক্সিকান তারকা ৩১ ম্যাচে ৩৩টি গোল করেছিলেন (Julian Quinones)।


