Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: অভ্রদীপ দাস: কলকাতা পুরসভায় এবার এক (KMC) নজিরবিহীন অধ্যায়ের সূচনা। গত ৮ই জুন রাজ্য সরকারের তরফে বিজ্ঞপ্তি জারি করে কলকাতা পুরসভার বোর্ড ভেঙে দেওয়া হয়েছিল। আর তার ঠিক চার দিনের মাথায়, আজ পুরসভা ভবন থেকে সম্পূর্ণভাবে সরিয়ে ফেলা হলো মেয়র ফিরহাদ হাকিম ও মেয়র পরিষদ সদস্যদের নামের পরিচয় ফলক বা নেম প্লেট।
নেমপ্লেট সরানোর কাজ (KMC)
সূত্রের খবর, ৮ জুনের সেই সরকারি বিজ্ঞপ্তির (KMC) পর থেকেই সম্পূর্ণভাবে নিষ্ক্রিয় হয়ে পড়েছিলেন মেয়র পরিষদের সদস্যরা। এবার প্রশাসনিকভাবে তাঁদের পদের আইনি অবসান ঘটতেই পুরসভা কর্তৃপক্ষ দ্রুততার সঙ্গে এই নেম প্লেট সরানোর কাজ শুরু করে দিয়েছে।
মালা রায় থেকে বাপ্পাদিত্য-বাদ গেলেন না কেউ।
বড় চমক
সবচেয়ে বড় চমক মিলেছে পুরসভার শীর্ষ পদাধিকারীদের ঘরের সামনে। পুরসভার চেয়ারম্যান মালা রায়ের ঘরের সামনে থেকে যেমন তাঁর নামের ফলক সরিয়ে নেওয়া হয়েছে, ঠিক তেমনই বাদ যাননি কলকাতা পুরসভার চিফ হুইপ বাপ্পাদিত্য দাশগুপ্তও। বাপ্পাদিত্য দাশগুপ্তর ঘরের সামনে থেকেও তাঁর নামের পরিচয় ফলকটি আজ খুলে ফেলা হয়।
আরও পড়ুন: Insect in Maggi: ম্যাগির প্যাকেটে পোকা, নড়েচড়ে বসল FSSAI! নেসলেকে জবাবদিহির নোটিস
পুরসভা সূত্রের খবর, বোর্ড ভেঙে দেওয়ার পর নিয়মানুযায়ী প্রাক্তন পদাধিকারীরা আর এই সুযোগ-সুবিধা বা পদের পরিচয় ব্যবহার করতে পারেন না। সেই কারণেই এই পদক্ষেপ। তবে কলকাতা পুরসভার দীর্ঘ ইতিহাসে এইভাবে তড়িঘড়ি সমস্ত হেভিওয়েটদের নেম প্লেট খুলে ফেলার ঘটনাকে কেন্দ্র করে পুর-রাজনীতিতে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।
বোর্ড ভাঙার পর পুরসভার দৈনিক কাজকর্ম সচল রাখতে ইতিমধ্যেই প্রশাসক বসানো হয়েছে। তবে আজ যেভাবে হুড়মুড় করে সবার নেম প্লেট সাফ করে দেওয়া হলো, তা আগামী দিনে কলকাতার পুর-প্রশাসনে কোন নতুন মোড় আনে, এখন সেটাই দেখার।


