Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: বসনিয়া আর কানাডার মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই শেষে দুই দলের স্কোর ১-১ (Canada vs Bosnia)। বঙ্গে ভোটের আগে একটি চর্চিত বাক্য শোনা যাচ্ছিল পরিবর্তন নাকি প্রত্যাবর্তন? বঙ্গে পরিবর্তন হলেও বিশ্বকাপের ময়দানে আজ কানাডার প্রত্যাবর্তন হল ম্যাচের শেষ লগ্নে।
জমজমাট লড়াইয়ের শেষে ম্যাচ ড্র (Canada vs Bosnia)
ফুটবল বিশ্বকাপের প্রথম দিনের উত্তেজনা আজ পা দিল দ্বিতীয় দিনে। দিনদিন বিশ্বকাপের উত্তেজনা বাড়ে ক্রমশ। এই মেগা টুর্নামেন্ট যত শেষ দিকে যাবে তত বেশি জমে ওঠে একে অপরের বিরুদ্ধে লড়াই। প্রথম দিনের প্রথম ম্যাচে মেক্সিকো এবং দ্বিতীয় ম্যাচে দক্ষিণ কোরিয়া ম্যাচ জিতে নিজেদের বিশ্বকাপ অভিযান শুরু করেছে (Canada vs Bosnia)।
ভারতেও এই মুহূর্তে ফুটবল উন্মাদনা আকাশ ছুঁয়েছে। বেশিরভাগ মানুষ এখন মূলত দুই শিবিরে বিভক্ত। ভারতে বেশিরভাগ মানুষ হয় ব্রাজিল আর নয় আর্জেন্টিনা তবে পর্তুগালের সমর্থকও রয়েছেন অনেকে এই প্রধান কারণ দলের মূল স্ট্রাইকার রোনাল্ডো। তবে এই মহাতারকাদের এখনও বিশ্বকাপ অভিযান শুরু হয়নি। কিন্তু তাতে কী? বিশ্বকাপের বাকিদের ম্যাচ নিয়েও রয়েছে সমান উন্মাদনা। প্রথম দিনের প্রথম ম্যাচে তিনটে লাল কার্ড দিয়ে চর্চায় এসেছেন ব্রাজিলের রেফারি। এই আবহে আজকের ম্যাচে মুখোমুখি কানাডা এবং বসনিয়া।
আরও পড়ুন: Musk Trillionaire: ট্রিলিয়নেয়ার ইলন মাস্ক! ১ ট্রিলিয়ন ডলার আসলে কত বড় অঙ্ক?
বিশ্বকাপের মঞ্চে এবার ঘরের মাঠের সুবিধা পাচ্ছে কানাডা। কিন্তু অভিযানের শুরুটা মোটেই সহজ প্রতিপক্ষের বিরুদ্ধে ছিল না, তাদের সামনে শক্ত দল ছিল বসনিয়া। মাঠের পরিবেশ কানাডার পক্ষে বলেই যে বাড়তি সুবিধা ছিল সেটা নয় কারণ বসনিয়ার দুর্গ যথেষ্ট পোক্ত। অভিজ্ঞ এবং পোক্ত রক্ষণ ভাঙা যেকোন দলের কাছে বড় চ্যালেঞ্জ। ২০২২ সালের তিনটি ম্যাচ হারের জ্বালা ভুলে নতুন সূচনার লক্ষ্যে মাঠে নেমেছিল কানাডা (Canada vs Bosnia)। তবে শেষ পর্যন্ত কি সেই লক্ষ্য পূর্ণ হল?
ম্যাচের শুরু থেকেই হাড্ডাহাড্ডি লড়াই চলতে থাকে দুই দলের মধ্যে। সমান তালে দুই দল আক্রমণ শানাতে থাকে। শুরুর কিছুক্ষণের মধ্যেই সুযোগ তৈরি করতে সক্ষম হয় দুই দল কিন্তু সফলতা তখনও অধরা দুই দলের কাছেই। গ্যালারি জুড়ে দুই দলের সমর্থনে আবেগের জোয়ার তৈরি হলেও গোল হাতছাড়া হওয়ার হতাশা বারবার সেই জোয়ার শান্ত হয়ে যায়।
শুরুতেই কর্নার, কানাডা। তারিক মুহারেমোভিচের সৌজন্যে। কিন্তু ফলহীন থাকে সেই কর্নার। এরপর অফ সুযোগ আসে বসনিয়ার। সেট পিস থেকে সুযোগ তৈরি করেও লক্ষ্য ভেদ করতে পারেন না বসনিয়ার প্লেয়াররা। মেমিচের শট বেরিয়ে যায় অনেক উপর দিয়ে (Canada vs Bosnia)
অবশেষে আসে গোল। কর্নার থেকে সিয়াদ কোলাসিনাচের সহায়তায় জোভো লুকিচ খুব কাছ থেকে হেড করে গোলপোস্টের মাঝখানে বল জড়িয়ে দেন। ২১ মিনিটে ১ গোলে এগিয়ে যায় বসনিয়া।
১২ জুন কানাডার কাছে বিশেষ দিন হয়ে থাকবে বিশ্বকাপ আয়োজনের মত ঘটনার জন্য। যা তাঁদের স্মৃতির সোনালী অধ্যায়। তবে বিশ্বকাপে জায়গা করে নেওয়ার পথে বসনিয়া প্রতি পদে চমক দেখিয়েছে। প্লে-অফে তারা ইতালির মতো শক্তিশালী দলকে হারিয়ে মূলপর্বে জায়গা নিশ্চিত করেছে। ফলে কানাডার জন্য প্রথম ম্যাচ মোটেই সহজ ছিল না।
কিন্তু…
হ্যাঁ ফুটবল অসম্ভবের সুন্দর সম্ভাবনার খেলা। এক গোলে পিছিয়ে থেকেও দুরন্ত ভাবে ফিরে আসে খেলায়। কাইল লারিন গোল করে ম্যাচের সমতা ফেরান। এই গোলের সঙ্গে সঙ্গে হারিয়ে যাওয়া সমর্থকদের মুখের হাসি আবার ফিরে আসে। ফুটবল বিশ্বকাপের তৃতীয় ম্যাচ ড্র দিয়ে শেষ হল। ম্যাচ শেষে দুই দলের স্কোর ১-১।


