Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: প্রথম ম্যাচে বড় ব্যবধানে জয় ছিনিয়ে নিজেদের বিশ্বকাপ যাত্রা শুরু করল ইংল্যান্ড শিবির (ENGW vs SLW)।
জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু ইংল্যান্ডের (ENGW vs SLW)
ফুটবল বিশ্বকাপ নিয়ে একদিকে যেমন বাড়ছে চর্চা তেমনই আবার চর্চায় ঢুকে পড়েছে ক্রিকেট আর সেটা হবে নাই বা কেন? কারণ এটাও ক্রিকেটের শ্রেষ্টত্বের লড়াই। আজ থেকে শুরু হয়ে গেল মেয়েদের টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপ। ভারতে ক্রিকেটের চর্চা বেশি থেকেছে একটু আর শেষ ওয়ানডে বিশ্বকাপ জেতার পর মেয়েদের ক্রিকেট নিয়ে আবেগ এবং চর্চা দুইই বেড়েছে। মেয়েদের টি-২০ বিশ্বকাপের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল ইংল্যান্ড এবং শ্রীলঙ্কা (ENGW vs SLW)।
মেয়েদের বিশ্বকাপের প্রথম ম্যাচে টস জিতে শ্রীলঙ্কার অধিনায়ক বল করার সিদ্ধান্ত নেন। তবে সেই সিদ্ধান্ত খুব কার্যকরী ছিল না কারণ তাঁদের লক্ষ্য ছিল ইংল্যান্ড ব্যাটারদের অল্প রানের মধ্যে আটকে ফেলার কিন্তু ইংল্যান্ড ব্যাটারদের তাণ্ডবে দিশেহারা লঙ্কান বোলাররা।
প্রথম থেকেই ব্যাট হাতে ঝড় তুলতে শুরু করেন ইংল্যান্ডের দুই ওপেনার অ্যামি জোন্স এবং ড্যানি ওয়াট-হজ। এই দুই তারকার ব্যাট তখন ঝড়ের গতিতে এগিয়ে নিয়ে যাচ্ছে স্কোর বোর্ড। একের পর বল গিয়ে জমা হচ্ছে বাউন্ডারি লাইনের বাইরে (ENGW vs SLW)
ফুটবল বিশ্বকাপের সঙ্গে যেন পাল্লা দিয়ে কথা বলছেন এই দুই ইংলিশ তারকার ব্যাট। ৩৮ বলে ৫৩ রানের ইনিংস খেলে আউট হন জোন্স। তবে তাতে খুব বেশি লাভ হয়নি লঙ্কান ক্রিকেটারদের। চারের বন্যা বইছে তখন ড্যানি ওয়াট হজ-এর ব্যাটে। সঙ্গে তিন নম্বরে ব্যাট করতে নেমে সেই তাল বজায় রাখেন ন্যাট সিভার ব্র্যান্ট।
লঙ্কান বোলাররা কেউ তেমন সুবিধা করতে পারেননি এই ম্যাচে। ন্যাট সিভার ব্র্যান্ট দলের হয়ে অধিনায়কচিত ইনিংস খেলেন। ২২ বলে ৪৬ রানে অপরাজিত থাকেন তিনি। অন্য প্রান্তে ড্যানি ওয়াট হজ নিজের শতরান পূর্ণ করতে কোনও ভুল করেননি। একটি ছয় এবং ১৩টি চারের সৌজন্যে ৬২ বলে ১০৫ রানে অপরাজিত থাকেন তিনি। এই তিন ব্যাটারের দাপটে মাত্র এক উইকেট হারিয়ে নির্দিষ্ট ওভারের শেষে ইংল্যান্ড স্কোর বোর্ডে ২১৯ রান যোগ করে।
আরও পড়ুন: KMC: কলকাতা পুরসভায় ‘পরিবর্তন’, বোর্ড ভাঙতেই সরানো হলো মেয়র পরিষদদের নেম প্লেট
জবাবে ব্যাট করতে নেমে পরপর উইকেট হারাতে থাকে শ্রীলঙ্কা। এভারেস্ট সমান রান তাড়া করতে নেমে শুরুতেই যে শক্ত ভিত তৈরি করার প্রয়োজন পরে সেটাই করতে পারেন না লঙ্কান টপ অর্ডার ব্যাটাররা। ৬৭ রানের মধ্যে পাঁচ উইকেট হারিয়ে খেলা থেকে ছিটকে যায় লঙ্কান বাহিনী।
শ্রীলঙ্কার কোনও ব্যাটারই দলকে আশার আলো দেখাতে পারেননি। একের পর এক ব্যাটার তাসের ঘরের মত ভেঙে পড়ে ইংল্যান্ড বোলারদের সামনে। একমাত্র হর্ষিতা সমরবিক্রমা ২৯ রানের ইনিংস খেলেন কিন্তু এই পাহাড় প্রমাণ রানের কাছে এই রান কিছুই না। শেষ দিকে নিলাক্ষী ডি সিলভাও আপ্রাণ চেষ্টা চালান দলকে কিছুটা ভাল জায়গায় নিয়ে যেতে কিমটি ম্যাচের রাশ অনেক আগেই বেরিয়ে গেছিল তাঁদের হাত থেকে। খুব সহজেই জয় ছিনিয়ে নিল ইংল্যান্ড। একতরফা ম্যাচে ৮৭ রানে জয় লাভ করে বিশ্বকাপ অভিযান শুরু করলেন ইংল্যান্ড দলের প্লেয়াররা (ENGW vs SLW)।


